ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

টাকার প্রলোভন দেখিয়ে অভিনেত্রীকে কুপ্রস্তাব

অভিনয়শিল্পী হিসেবে ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলাই মূল কাজ। কিন্তু পর্দার অভিনয়কে কেন্দ্র করে বাস্তব জীবনে হয়রানি কিংবা অশালীন প্রস্তাবের শিকার হওয়া যে কতটা পীড়াদায়ক, সেই তিক্ত অভিজ্ঞতার কথাই জানিয়েছেন বলিউড অভিনেত্রী অনংশা বিশ্বাস।
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’এ ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সিরিজটির প্রথম সিজন মুক্তির পর তাকে মারাত্মক মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়েছে।

পর্দায় টিকে থাকার প্রয়োজনে তার চরিত্রটিকে আবেদনময়ী রূপে উপস্থাপন করা হয়েছিল, যা অনংশা দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তুলেছিলেন। তবে বিপত্তি ঘটে তখনই, যখন অনেক দর্শক পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের অনংশাকে গুলিয়ে ফেলতে শুরু করেন।
এরপর থেকেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইলে আসতে থাকে নানা ধরনের অশালীন বার্তা ও কুপ্রস্তাব। এমনকি কেউ কেউ তাকে সপ্তাহান্তে ভ্রমণে যাওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি এক রাতের জন্য তার ‘ফি’ কত সেটিও জানতে চেয়েছেন।

এ ধরনের কুরুচিকর মানসিকতার সমালোচনা করে অনংশা বলেন, পর্দায় কোনো নারী সাহসী বা আবেদনময়ী চরিত্রে অভিনয় করলেই বাস্তব জীবনেও তিনি তেমন এমন ধারণা সম্পূর্ণ ভুল। অভিনয়শিল্পীকে তার চরিত্র ও ব্যক্তিজীবন আলাদা করে দেখার আহ্বান জানান তিনি।
এদিকে, বড় পর্দায় আসতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’এর সিনেমা সংস্করণ ‘মির্জাপুর: দ্য মুভি’। কোনো জনপ্রিয় ওয়েব শোকে সিনেমায় রূপ দেওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও দর্শকদের ব্যাপক আগ্রহের কারণেই এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিনেমাটির গল্প প্রথম সিজনের পরবর্তী সময় থেকে এগোবে বলে জানা গেছে। এতে পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু ও রসিকা দুগলসহ পরিচিত তারকারা ফিরছেন তাদের পুরোনো চরিত্রে। তবে বাবুল পণ্ডিত চরিত্রে বিক্রান্ত মেসির পরিবর্তে দেখা যাবে জিতেন্দ্র কুমারকে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হরমুজ প্রণালি খোলার সম্ভাবনায় কমল তেলের দাম

টাকার প্রলোভন দেখিয়ে অভিনেত্রীকে কুপ্রস্তাব

আপডেট সময় ১১:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অভিনয়শিল্পী হিসেবে ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলাই মূল কাজ। কিন্তু পর্দার অভিনয়কে কেন্দ্র করে বাস্তব জীবনে হয়রানি কিংবা অশালীন প্রস্তাবের শিকার হওয়া যে কতটা পীড়াদায়ক, সেই তিক্ত অভিজ্ঞতার কথাই জানিয়েছেন বলিউড অভিনেত্রী অনংশা বিশ্বাস।
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’এ ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সিরিজটির প্রথম সিজন মুক্তির পর তাকে মারাত্মক মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন