আজ ১ আগস্ট ২০২৬, শনিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৪৯৮ – ইতালির ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন।
১৬৪৮ – সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায়।
১৬৭২ – ব্রিটিশ বিচারব্যবস্থা চালু হয়।
১৬৯৮ – ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।
১৭৭৩ – ব্রিটিশ সংসদ উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে রেগুলেটিং অ্যাক্ট আইন বিধিবদ্ধ করে।
১৭৭৪ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
১৭৭৪ – যোশেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
১৮৩৪ – ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল।
১৮৬১ – দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত।
১৮৯৪ – প্রথম চীন-জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়া নিয়ে।
১৯১৪ – জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯২০ – ইস্টবেঙ্গল ভারতের পেশাদার ফুটবল ক্লাব কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
১৯৫৩ – ভারতে বেসরকারি বিমান সংস্থার জাতীয়করণ হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয়।
১৯৬০ – আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৪ – বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
১৯৬৭ – পূর্ব জেরুসালেমকে গ্রহণ করে নেয়।
১৯৭১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পেরু।
১৯৭৫ – ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়।
জন্ম
১৭৪৪ – জঁ-বাতিস্ত লামার্ক, ফরাসি সৈনিক, প্রকৃতিবিদ ও শিক্ষাবিদ।
১৮৬১ – স্যামি জোন্স, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।
১৮৬৮ – মহেন্দ্রনাথ দত্ত, বাঙালি লেখক ও স্বামী বিবেকানন্দর অনুজ।
১৮৮১ – অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক।
১৮৮৫ – গেয়র্গ ডে হেভেসি, হাঙ্গেরিয়ান-জার্মান রসায়নবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৮৯৫ – গোপালচন্দ্র ভট্টাচার্য, বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ।
১৯১৫ – মোমতাজ আলী খান, বাংলাদেশি লোকসঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার।
১৯১৯ – মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯১৯ – স্ট্যানলি মিডলটন, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯২২ – এ কে নাজমুল করিম, বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী।
১৯২৪ – ফ্রাঙ্ক ওরেল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট খেলোয়াড় ও জ্যামাইকান সিনেটর।
১৯২৮ – এম আর খান, বাংলাদেশি অধ্যাপক, চিকিৎসক ও শিশুরোগ বিশেষজ্ঞ।
১৯৩০ – ফজলুল হালিম চৌধুরী – ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির ফেলো।
১৯৩৩ – মীনা কুমারী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি।
১৯৩৫ – জিওফ পুলার, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
১৯৩৮ – নাজমুল হক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।
১৯৪০ – মোজাম্মেল হোসেন, বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
১৯৪২ – আব্দুর রাজ্জাক, বাংলাদেশি ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী।
১৯৪৬ – খুরশিদ আলম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
১৯৪৮ – মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৫৫ – অরুণ লাল, ভারতীয় ক্রিকেটার।
১৯৬২ – আবু সাইয়ীদ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।
১৯৬৩ – দেমিয়ান বিচির, মেক্সিকান-মার্কিন অভিনেতা।
১৯৬৫ – স্যাম মেন্ডেজ, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক।
১৯৯৭ – নিগার সুলতানা, বাংলাদেশি প্রমীলা ক্রিকেট খেলোয়াড়।
মৃত্যু
৩০ খ্রিস্টপূর্বাব্দ – মার্ক অ্যান্টনি, রোমান জেনারেল এবং রাজনীতিবিদ।
১৮৪৬ – দ্বারকানাথ ঠাকুর, বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তি।
১৯১১ – কনরাড ডুডেন, জার্মান ভাষাতাত্ত্বিক।
১৯২০ – বাল গঙ্গাধর তিলক, ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী।
১৯৪৪ – ম্যানুয়েল এল. কুয়েজন, ফিলিপিনো রাজনীতিবিদ।
১৯৭৭ – জহর রায়, বাংলা চলচ্চিত্রের ভারতীয় বাঙালি কৌতুকাভিনেতা।
১৯৮২ – জ্যোতিরিন্দ্র নন্দী,বাঙালি সাহিত্যিক।
১৯৮৫ – স্যান্ডি বেল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৮৭ – আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশের ২য় রাষ্ট্রপতি।
১৯৯৯ – নীরদচন্দ্র চৌধুরী, তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
২০০০ – আলী সর্দার জাফরি, ভারতের প্রখ্যাত উর্দু কবি।
২০০৫ – ফাহাদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ।
২০০৯ – কোরাজন অ্যাকুইনো, ফিলিপিনো রাজনীতিবিদ।
২০১৪ – এল. কে. সিদ্দিকী, বাংলাদেশের ৭ম ডেপুটি স্পিকার।
২০২০ – উইলফোর্ড ব্রিমলি, আমেরিকান অভিনেতা এবং গায়ক।
২০২১ – আবদাল কাদির আস-সুফি, স্কটিশ ইসলামী পণ্ডিত এবং লেখক।
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 
















