আজ ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
৭৬২ – আব্বাসীয় খলিফা আল-মনসুর কর্তৃক বাগদাদ শহরের প্রতিষ্ঠা।
১৫০২ – ক্রিস্টোফার কলম্বাস তার ৪র্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
১৬০২ – মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও ঔপনিবেশিক তৎপরতা শুরু হয়।
১৬২৯ – ইতালির নেপলস শহরে ভূমিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি।
১৬৫৬ – পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।
১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯৩৫ – বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।
১৯৪৮ – লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।
১৯৫৭ – ভারতে রপ্তানিতে সহায়তা প্রদানের জন্য ইসিজিসি লিমিটেড (পূর্বতন এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি করপোরেশন লিমিটেড) গঠিত হয়।
১৯৬৯ – মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।
১৯৮০ – পূর্ব অষ্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে।
১৯৯৮ – জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
জন্ম
১৮১৮ – এমিলি ব্রন্টি, ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
১৮২২ – অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলি শাহ।
১৮৫৫ – জার্মান শিল্পপতি সিমেন্স কম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ফন সিমেন্স।
১৮৬২ – নিকোলাই ইউদেনিচ, রাশিয়ান জেনারেল।
১৮৬৩ – হেনরি ফোর্ড, মার্কিন ব্যবসায়ী এবং বহু উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত বিন্যাসকরণ সজ্জার জনক।
১৮৭৪ – বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।
১৮৮২ – বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ।
১৮৮৬ – মুথুলক্ষ্মী রেড্ডী, ভারতীয় চিকিৎসক ও সমাজ সংস্কারক।
১৮৮৭ – কাজী মোতাহার হোসেন, বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৮৯৩ – ফাতেমা জিন্নাহ, পাকিস্তানি দন্তচিকিৎসক, জীবনীলেখক, রাজনীতিবিদ ও পাকিস্তানের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন।
১৮৯৮ – হেনরি মুর, ইংরেজ শিল্পী।
১৯২৮ – সুলোচনা লাটকর, মারাঠি ও হিন্দি সিনেমার অভিনেত্রী।
১৯৪৫ – পাত্রিক মোদিয়ানো, ফরাসি ঔপন্যাসিক।
১৯৪৭ – ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি, ফরাসি ভাইরোলজিস্ট।
১৯৪৭ – আর্নল্ড শোয়ার্জনেগার, অস্ট্রিয়ান-আমেরিকান বডিবিল্ডার, অভিনেতা, মডেল, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।
১৯৪৮ – জঁ রেনো, মরোক্কো ও ফরাসি অভিনেতা।
১৯৫৫ – ববিতা, বাংলাদেশি অভিনেত্রী।
১৯৬০ – রিচার্ড লিংকলেটার, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৬১ – লরেন্স ফিশবার্ন, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৬৪ – ইয়ুর্গেন ক্লিন্সমান, জার্মান ফুটবলার ও ফুটবল কোচ।
১৯৬৫ – টিম মানটন, ইংলিশ ক্রিকেটার।
১৯৬৯ – এরল স্টুয়ার্ট, সাবেক দক্ষিণ আন্তর্জাতিক ক্রিকেটার ও রাগবি ইউনিয়ন খেলোয়াড়।
১৯৭০ – ক্রিস্টোফার নোলান, ইংরেজ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৭৩ – সোনু নিগম জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী।
১৯৭৪ – হিলারি সোয়াঙ্ক, মার্কিন অভিনেত্রী।
১৯৭৫ – তাজিন আহমেদ, বাংলাদেশি অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক।
১৯৮২ – জেমস অ্যান্ডারসন, ইংরেজ ক্রিকেটার।
১৯৯২ – ফাবিয়ানো কারুয়ানা, ইতালীয়-মার্কিন দাবাড়ু।
১৯৯৫ – ইরভিং লোজানো, মেক্সিকান ফুটবলার।
১৯৯৬ – সাবরিনা পড়শী, বাংলাদেশি সংগীতশিল্পী।
মৃত্যু
১৬২৩ – তুলসীদাস, হিন্দি ভাষার অন্যতম কবি।
১৭৭১ – থমাস গ্ৰে , ইংরেজ কবি।
১৮৯৮ – অটো ফন বিসমার্ক, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম জার্মান চ্যান্সেলর।
১৯৪৭ – জর্জ চ্যালেনর, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
১৯৫৬ – যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, বাঙালি পণ্ডিত ও বাঙলা শব্দকোষ প্রণেতা।
১৯৮০ – গোপাল ঘোষ, বাঙালি চারুশিল্পী।
১৯৮৪ – মরিস ট্রেমলেট, ইংরেজ ক্রিকেটার।
১৯৮৭ – বিভূতিভূষণ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পকার।
১৯৯৫ – নির্মাল্য আচার্য, বিশিষ্ট চিন্তাশীল প্রাবন্ধিক ও ‘এক্ষণ’ সাহিত্য পত্রিকার সম্পাদক।
২০০৪ – হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ।
২০০৭ – ইংমার বারিমান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।
২০০৭ – মিকেলাঞ্জেলো আন্তোনিওনি, ইতালীয় আধুনিকতাবাদী চলচ্চিত্র পরিচালক।
২০২০ – সোনম শেরিং লেপচা ভারতের লেপচা সংস্কৃতির ধারক,বাহক ও সংরক্ষক।
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 





























