“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারের নির্বাচনী ইশতেহার বর্ণিত “কৃষক কার্ড” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতকৃত কৃষক কার্ড ওয়েবসাইট ও সফটওয়ার এর কৃষক কার্ডের কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) লালমনিরহাট আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপ-পরিচালক, কৃষি সম্প্রারণ অধিদপ্তর লালমনির ড.শাইখুল আরেফিন।
কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক,পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান ও পলাশী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আনোয়ারুল হক পলাশ প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন পলাশী ইউনিয়নের ১ থেকে ৩ নং ওয়ার্ডে কৃষকদের বাড়ী,বাড়ী গিয়ে কৃষকদের তথ্য তংগ্রহ করেন।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 





























