ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু আর নেই : বিভিন্ন মহলের শোক

প্রেসক্লাব, পীরগাছা, রংপুরের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ, দৈনিক আমাদের প্রতিদিন ও এফএনএস২৪.কম-এর পীরগাছা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু আর নেই। ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জুলাই ২০২৬) সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মরহুম শাহ কামাল ফারুখ লাবু সাবেক গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহ আব্দুল রাজ্জাকের জ্যেষ্ঠ পুত্র।

আশির দশকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন শাহ কামাল ফারুখ লাবু। দীর্ঘ কর্মময় জীবনে তিনি পীরগাছায় সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করেছেন। তাঁর উল্লেখযোগ্য কর্মক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে, দৈনিক আজকের কাগজ, সাপ্তাহিক যুবকণ্ঠ, দৈনিক আমার দেশ, দৈনিক যুগের আলো, দৈনিক দাবানল, দৈনিক ভোরের কাগজ, দৈনিক আমাদের প্রতিদিন, অনলাইন নিউজ এজেন্সি এফএনএস২৪.কম।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠকও ছিলেন। প্রেসক্লাব, পীরগাছা, রংপুরের আধুনিকায়ন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সুসংগঠিত করতে তিনি অসামান্য অবদান রেখে গেছেন।
সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু’র ইন্তেকালে প্রেসক্লাব, সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

বাংলাদেশে বাড়ছে তীব্র গরমের ঝুঁকি, উদ্বেগ প্রকাশ বিশ্বব্যাংকের

সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু আর নেই : বিভিন্ন মহলের শোক

আপডেট সময় ০৮:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রেসক্লাব, পীরগাছা, রংপুরের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ, দৈনিক আমাদের প্রতিদিন ও এফএনএস২৪.কম-এর পীরগাছা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু আর নেই। ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জুলাই ২০২৬) সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মরহুম শাহ কামাল ফারুখ লাবু সাবেক গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহ আব্দুল রাজ্জাকের জ্যেষ্ঠ পুত্র।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন