ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ইরানে আবাসিক ভবনে মার্কিন বিমান হামলা, প্রাণ গেল ৩ জনের

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের হামলা চালিয়েছে। এতে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। ওই ঘটনায় দুই শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।

হোরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাত দিয়ে আইআরএনএ জানায়, কেশমের চাহ তাঙ্গু এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটিতে উদ্ধার ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শেষ হয়েছে।

নাফিসির ভাষ্য অনুযায়ী, নিহতরা হলেন পরিবারের বাবা, মা এবং তাদের এক সন্তান। আহত পরিবারের অপর দুই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের কথিত ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘ভারী মাত্রার’ হামলা চালিয়েছে।

তবে হামলায় বেসামরিক হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

বিয়ে ও মামলা নিয়ে যা বললেন পরীমনি

ইরানে আবাসিক ভবনে মার্কিন বিমান হামলা, প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় ১২:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের হামলা চালিয়েছে। এতে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। ওই ঘটনায় দুই শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন