ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, এলাকাজুড়ে সতর্কতা

রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে বোমা আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এছাড়া এ বিষয়ে ডিএমপির সিটিটিসিকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যাচ্ছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা বলেন, বেলা ১১টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ডের ওপর পরিত্যক্ত বস্তা পড়ে থাকার সংবাদ পাই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বস্তার ভেতরে কী আছে তা স্পষ্ট নয়, তাই বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন, পরীক্ষা-নিরীক্ষার পর ভেতরে কী রয়েছে তা জানা যাবে।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের দেওয়া খবরে লোকাল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আপাতত মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ বন্ধ রয়েছে। বোমাসদৃশ বস্তুটি আদৌ বোমা বা ক্ষতিকর কোনো বিস্ফোরক জাতীয় কিছু কিনা তা খতিয়ে দেখার জন্য ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করবে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে বোমাটি নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় একজন পথচারীও আহত হন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে

মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, এলাকাজুড়ে সতর্কতা

আপডেট সময় ০২:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১ আগস্ট ২০২৬

রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে বোমা আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন