ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গানের জগতে নতুন রেকর্ড, ইতিহাস গড়লেন মনির খান

জনপ্রিয় গায়ক মনির খান এবার গড়লেন অন্যরকম এক রেকর্ড। ১০ বছর আগে ২০১৬ সালে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল। একই বছরের ১৪ জুন চ্যানেলটিতে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। এরপর মনির খানের ক্যারিয়ারের জনপ্রিয় পুরোনো গানগুলোর পাশাপাশি নিয়মিত প্রকাশিত হয়েছে নতুন অডিও ও ভিডিও গান। দশ বছর পর এই পথচলার মাইলফলক স্পর্শ করে দারুণ এক অর্জনও ঘরে তুললেন তিনি। ইউটিউবে ৩০ লাখ বা ৩ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছেন মনির খান। বাংলাদেশের কণ্ঠশিল্পীদের মধ্যে এককভাবে তার ইউটিউব চ্যানেলেই প্রথম এই মাইলফলক অর্জিত হয়েছে বলে জানানো হয়েছে। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অর্জন উদযাপন করা হয়।

‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।

নিজের এই অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে মনির খান বলেন, ‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে যারা আমার গান ভালোবাসছেন, সেই অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। সবার ভালোবাসা ও সার্বিক প্রচেষ্টায় আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

গানের জগতে নতুন রেকর্ড, ইতিহাস গড়লেন মনির খান

গানের জগতে নতুন রেকর্ড, ইতিহাস গড়লেন মনির খান

আপডেট সময় ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬

জনপ্রিয় গায়ক মনির খান এবার গড়লেন অন্যরকম এক রেকর্ড। ১০ বছর আগে ২০১৬ সালে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল। একই বছরের ১৪ জুন চ্যানেলটিতে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। এরপর মনির খানের ক্যারিয়ারের জনপ্রিয় পুরোনো গানগুলোর পাশাপাশি নিয়মিত প্রকাশিত হয়েছে নতুন অডিও ও ভিডিও গান। দশ বছর পর এই পথচলার মাইলফলক স্পর্শ করে দারুণ এক অর্জনও ঘরে তুললেন তিনি। ইউটিউবে ৩০ লাখ বা ৩ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছেন মনির খান। বাংলাদেশের কণ্ঠশিল্পীদের মধ্যে এককভাবে তার ইউটিউব চ্যানেলেই প্রথম এই মাইলফলক অর্জিত হয়েছে বলে জানানো হয়েছে। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অর্জন উদযাপন করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন