ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার (১৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্যাম্প আল-আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত প্রায় এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে। এর জবাবে তেহরান কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানোর দাবি করছে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আপডেট সময় ০৩:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার (১৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্যাম্প আল-আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন