ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

লিওনেল মেসির এই রেকর্ডটা আগে থেকেই নিশ্চিত ছিল। তবু দৈব দুর্বিপাকের একটা শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তবে সব শঙ্কা একপাশে রেখে বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই খেলছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতেই গড়া হয়ে গেছে এমন এক বিশ্বরেকর্ড, যা ৯৬ বছরেও দেখেনি বিশ্বকাপ।

প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে তিনবার নামছেন মেসি। এর আগে ব্রাজিলের কাফু তিনটা ফাইনালে খেলেছিলেন, তবে সব ম্যাচে শুরুর একাদশে ছিলেন না।

এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশের গড় বয়স ৩০ বছর ১০১ দিন। এটা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গড় বয়সের একাদশ। এর আগে ১৯৬২ সালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশের গড় বয়স ছিল ৩০ বছর ২১৬ দিন, সেটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি। সেবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, আর্জেন্টিনাও নিশ্চয়ই তাদের পদাঙ্কই অনুসরণ করতে চাইবে!

আর্জেন্টিনার আটজন খেলোয়াড় ২০২২ সালে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালেও শুরুর একাদশে ছিলেন। তারা হলেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি আর হুলিয়ান আলভারেজ।

স্পেনের লামিন ইয়ামালও একটা বিরল কীর্তির সামনে দাঁড়িয়ে। মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামা তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। তাঁর আগে আছেন শুধু দুজন। ১৯৫৮ সালে ব্রাজিলের পেলে ১৭ বছর ২৪৯ দিন বয়সে খেলেছিলেন। আর ১৯৮২ সালে ইতালির জিউসেপে বেরগোমি খেলেছিলেন ১৮ বছর ২০১ দিন বয়সে। এখন পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে গোল করা টিনএজ খেলোয়াড় মাত্র দুজন। একজন পেলে, যিনি ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিন বয়সে গোল করেছিলেন। আরেকজন কিলিয়ান এমবাপ্পে, যিনি ২০১৮ সালে ১৯ বছর ২০৭ দিন বয়সে গোল করেছিলেন। আজ গোল করলে ইয়ামাল এমবাপ্পেকে পেছনে ফেলে এই তালিকার দুইয়ে অবস্থান করবেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

আপডেট সময় ০১:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

লিওনেল মেসির এই রেকর্ডটা আগে থেকেই নিশ্চিত ছিল। তবু দৈব দুর্বিপাকের একটা শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তবে সব শঙ্কা একপাশে রেখে বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই খেলছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতেই গড়া হয়ে গেছে এমন এক বিশ্বরেকর্ড, যা ৯৬ বছরেও দেখেনি বিশ্বকাপ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন