ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা লাঘব করতে সরকারের পক্ষ থেকে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৯ জুলাই (রবিবার)সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং খাগড়াছড়ি জেলা পরিষদ ও জেলা প্রশাসনের বাস্তবায়নে। মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করা হয়।
এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর, মো: হেলাল উদ্দীন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২৯৮ খাগড়াছড়ি পার্বত্য আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব আব্দুল ওয়াদুদ ভূঁঞা।
এছাড়া উপস্থিত ছিলেন,জনাব মো: আনোয়ার সাদাত, জেলা প্রশাসক খাগড়াছড়ি।
জনাব শেফালিকা ত্রিপুরা,চেয়ারম্যান,জেলা পরিষদ খাগড়াছড়ি,জনাব মো: মোরতোজা আলী খান, পুলিশ সুপার খাগড়াছড়ি।জনাব মো: এরফানুল হক চৌধুরী,ইউএনও মহালছড়ি উপজেলা।
আরো উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতা কর্মী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সহ সাংবাদিক বৃন্দ।
এসময়, উপজেলার সদর ইউনিয়নের চৌংড়াছড়ি এলাকায় ২৫০ এবং মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ি ও যন্ত্রনাথ কার্বাড়ি পাড়া এলাকায় ২৫০ টি পরিবারের মাঝে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো: হেলাল উদ্দীন বলেন,
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যেন খাদ্য বা আশ্রয়ের কষ্টে না ভোগে, সে জন্য সরকার বদ্ধপরিকর। পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পার্বত্য মন্ত্রণালয় কাজ করছে। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকবে।
দুর্যোগের এই কঠিন সময়ে সরকারের তাৎক্ষণিক ও আন্তরিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম এলাকাগুলোতেও যেন দ্রুত ত্রাণ পৌঁছায়, সে জন্য বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

আপডেট সময় ০৭:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬