ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্বকাপে কার ঝুলিতে কোন পুরস্কার? এক নজরে পূর্ণ তালিকা

ফাইনালে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর উৎসবে মাতে ইউরোপের দলটি।

পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেও শূন্য হাতে বিদায় নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চ্যাম্পিয়ন হলে তার হাতেই গোল্ডেন বল উঠতে যাচ্ছে এমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু ফাইনালে হেরে যাওয়ায় সেই পুরস্কার জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।

রদ্রি আসরে ৮ ম্যাচে মোট ৭২৬ মিনিট খেলেছেন। ৬৯২টি নির্ভুল পাস দিয়েছেন। যা টুর্নামেন্টে যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। ৯৪ শতাংশ পাসই ছিল নিখুঁত। ১৩ বার জিতেছেন এ ট্যাকলে।ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে ফেরান তোরেসের হাতে। ফাইনালে শিরোপা নির্ধারণী গোল করেন ফেরা তোরেস। তিনিই হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়।

১০ গোল দিয়ে সর্বোচ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে।

পুরো আসরে মাত্র একটি গোল হজম করা স্পেনের উনাই সিমন জিতেছেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পুরস্কার। তার নামের পাশে ৭টি ক্লিনশিট। বিশ্বকাপে প্রায় ৬৪৯ মিনিট গোল না খাওয়ার কীর্তি গড়েছেন গোল্ডেন গ্লাভ জয়ী সিমন।

স্পেনের পাউ কুবারসি জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। ১৯ বছর বয়সী ডিফেন্ডারের বিপক্ষে প্রতিপক্ষ দল মাত্র একটি গোল করতে পেরেছে। সব মিলিয়ে তিনি ৩৩ বার বল ক্লিয়ার বা বিপদমুক্ত করেছেন।

এ ছাড়া সবচেয়ে সুশৃঙ্খল খেলা উপহার দিয়ে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে নেদারল্যান্ডস। দলটি শেষ বত্রিশ থেকে বাদ পড়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপে পুরস্কার জয়ী

ফেরান তোরেস – ফাইনালের সেরা

রদ্রি – গোল্ডেন বল

কিলিয়ান এমবাপে – গোল্ডেন বুট (১০ গোল)

উনাই সিমন – গোল্ডেন গ্লাভস (৭টি ক্লিনশিট)

পাউ কুবারসি – সেরা উদীয়মান খেলোয়াড় (মাত্র ১ গোল হজম, ৩৩টি ক্লিয়ারেন্স)

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – নেদারল্যান্ডস

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

বিশ্বকাপে কার ঝুলিতে কোন পুরস্কার? এক নজরে পূর্ণ তালিকা

আপডেট সময় ০২:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ফাইনালে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর উৎসবে মাতে ইউরোপের দলটি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন