ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দীর্ঘ ১৮ বছর পর আবারও আর্জেন্টিনা–মিশর দ্বৈরথ

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। একটি হারই শেষ করে দিতে পারে তাদের শিরোপা ধরে রাখার স্বপ্ন। সেই কঠিন পরীক্ষায় ১৮ বছর পর আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-মিশর।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৯ নম্বরে থাকা মিশরও বেশ আত্মবিশ্বাসী। সাম্প্রতিক পারফরম্যান্সে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফলে ম্যাচটি সহজ হবে না আর্জেন্টিনার জন্য।

এর আগে একমাত্র দেখাটি হয়েছিল ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের ইতিহাসে অবশ্য এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা ও মিশর।

ম্যাচটি আরও বিশেষ হয়ে উঠেছে লিওনেল মেসি ও মোহামেদ সালাহর সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক মুখোমুখি হওয়ার কারণে। ক্লাব ফুটবলে দুজনের পথ একাধিকবার মিললেও জাতীয় দলের জার্সিতে কখনো একে অপরের বিপক্ষে মাঠে নামেননি তারা।

মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। কেপ ভার্দের বিপক্ষে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ। তাদের পরিবর্তে নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে দেখা যেতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে।

খবরে বলা হয়েছে, কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যেই নিজের একাদশ চূড়ান্ত করেছেন। তবে ম্যাচের আগে সেটি প্রকাশ করতে চাননি তিনি। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের বিষয়টি জানাইনি, তাই প্রকাশও করছি না। আপনারা যেসব সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করছেন, সেগুলো বাস্তবতার খুব কাছাকাছি।

আর্জেন্টিনার সম্ভাবন্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা

দীর্ঘ ১৮ বছর পর আবারও আর্জেন্টিনা–মিশর দ্বৈরথ

আপডেট সময় ০৪:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। একটি হারই শেষ করে দিতে পারে তাদের শিরোপা ধরে রাখার স্বপ্ন। সেই কঠিন পরীক্ষায় ১৮ বছর পর আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-মিশর।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন