মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ-সবার আগে বাংলাদেশ। বর্তমান যুগ জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগ। এই পরিবর্তনশীল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী, উৎপাদনমুখী এবং সময়োপযোগী করে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
এই বাস্তবতাকে সামনে রেখে, শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়নে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে শুক্রবার (১২ জুন) দুপুরে লালমনিরহাট আদিতমারী উপজেলা পর্যায়ে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা এর আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে, উপজেলা পরিষদ হলরুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ( ভারঃ) আজিজা বেগমের সভাপতিত্বে,একাডেমি সুপারভাইজার সিদ্দিকুর রহমানের সঞ্চালনে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, সরকারি আদিতমারী ডিগ্রী কলেজের (ভারঃ) মিজানুর রজমান,সহকারি অধ্যাপক চন্দ্র রায় প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ১০ টি স্টলের বিভিন্ন বিজ্ঞান সামগ্রী প্রদর্শন করায় ১ম স্থান দখল করেছে হরিদাস উচ্চ বিবদ্যায় ২য় স্থান দখল করেছে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজ ও ৩য় স্থান দখল সাপ্টীবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এই ৩ প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষককের মাঝে পুরুস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
ব্রেকিং
উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ০৬:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- 13
জনপ্রিয় সংবাদ
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 






























