ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছর কারাদণ্ড

নাটোরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহন মামলায় মো. রাজন আলী (যুবক) নামে এক ব্যক্তিকে পৃথক দুইটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রাজন আলী রাজশাহীর বোয়ালিয়া থানার ফিরোজাবাদ গ্রামের কেতাব আলীর ছেলে।

নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০২২ সালের ২৮ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস মোড়ে অভিযান চালায় র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের সদস্যরা।

এ সময় রাজশাহী থেকে পাবনাগামী মেহেদী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসে থাকা এক যাত্রী বাস থেকে নেমে পালিয়ে যান।

পরে বাসের একটি আসনের ওপরের বাংকারে থাকা একটি ব্যাগ থেকে দুটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যাগটির মালিক রাজন আলীকে আটক করা হয়।

এ ঘটনায় রাজন আলীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।

মামলার দীর্ঘ প্রায় চার বছর ধরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে সোমবার আদালত আসামির উপস্থিতিতে পৃথক দুইটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ে আদালত উল্লেখ করেন, দুই ধারায় দেওয়া সাজা একই সঙ্গে কার্যকর হবে। পাশাপাশি মামলায় গ্রেপ্তারের পর থেকে আগে যে হাজতবাস করেছেন, তা কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সিলেটে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছর কারাদণ্ড

আপডেট সময় ১০:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহন মামলায় মো. রাজন আলী (যুবক) নামে এক ব্যক্তিকে পৃথক দুইটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন