ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

যৌনকর্মের পেশা বৈধতার দাবি অভিনেত্রীর

আলোচনা ও বিতর্ক যেন একই মুদ্রার দুই পিঠ মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের জন্য। নিজের কর্মকাণ্ড ও নানা খোলামেলা বক্তব্যের কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন তিনি। এবার যৌনকর্মের পেশাকে সরকারি বৈধতা দেওয়ার পক্ষে মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের ওপর সংঘটিত অপরাধ কমানোর উপায় নিয়ে কথা বলেন পুনম। এ সময় তিনি দাবি করেন, বর্তমানে পুরুষদের মানসিক চাপ অত্যন্ত বেশি। তাই যৌনকর্মকে যদি সরকারিভাবে একটি নির্দিষ্ট আইনি ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় এনে বৈধতা দেওয়া হয়, তবে সমাজে নারীদের ওপর সংঘটিত অনেক অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।

শুধু যৌনকর্ম নিয়ে মন্তব্য করেই থামেননি পুনম। কথা বলেছেন নিজের তৈরি বিভিন্ন খোলামেলা ভিডিও নিয়েও। এগুলো বানানোকে তিনি কোনো অন্যায় বা ‘পাপ’ মনে করেন না। বরং নিজের এই কাজকে এক ধরনের ‘সমাজসেবা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
পুনমের ভাষ্য, সারাদিনের ব্যস্ততা বা ক্লান্তি শেষে কেউ যদি তার ভিডিও দেখে সামান্য মানসিক স্বস্তি পান, তবে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই দেখেন।
সমালোচকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে পুনম আরও দাবি করেন, যারা প্রকাশ্যে তার কাজের নিন্দা জানান, তাদের অনেকেই গোপনে তার ভিডিও উপভোগ করেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন বলেও জানান।

তবে তার এসব মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র ও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ এটিকে বরাবরের মতোই আলোচনায় থাকার নতুন কৌশল বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও নিজের ভুয়া মৃত্যুর সংবাদ ছড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বৃদ্ধির নাম করে নিজের মৃত্যুর খবর প্রকাশ করেছিলেন তিনি। পরে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

নতুন এই বক্তব্য ঘিরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত এই মডেল ও অভিনেত্রী।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

যৌনকর্মের পেশা বৈধতার দাবি অভিনেত্রীর

যৌনকর্মের পেশা বৈধতার দাবি অভিনেত্রীর

আপডেট সময় ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আলোচনা ও বিতর্ক যেন একই মুদ্রার দুই পিঠ মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের জন্য। নিজের কর্মকাণ্ড ও নানা খোলামেলা বক্তব্যের কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন তিনি। এবার যৌনকর্মের পেশাকে সরকারি বৈধতা দেওয়ার পক্ষে মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের ওপর সংঘটিত অপরাধ কমানোর উপায় নিয়ে কথা বলেন পুনম। এ সময় তিনি দাবি করেন, বর্তমানে পুরুষদের মানসিক চাপ অত্যন্ত বেশি। তাই যৌনকর্মকে যদি সরকারিভাবে একটি নির্দিষ্ট আইনি ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় এনে বৈধতা দেওয়া হয়, তবে সমাজে নারীদের ওপর সংঘটিত অনেক অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন