ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আরও চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১০:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 25

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোর মাধ্যমে তাদের এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিবরণ ও দণ্ডের তথ্য-

শাহ আলম মো. আখতারুল ইসলাম: (বিপি-৮৫১৩১৫১৯৯৫), অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রমনা জোন, ডিএমপি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং ওই তারিখ (২৬/০১/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত (Dismissal from Service) করা হয়।

মোহাম্মদ ইমরুল: (বিপি নং-৮৯১৮২২০৫২৮), সহকারী পুলিশ সুপার, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক সহকারী পুলিশ কমিশনার, রমনা জোন, ডিএমপি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে ৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয় এবং ওই তারিখ (২৬/০১/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।

সৈয়দ নুরুল ইসলাম: (বিপি নং-৭১০১১০৮১৮৮), ডিআইজি, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।

মো. আসাদুজ্জামান: (বিপি-৭৭০৬১২১৭০১), পুলিশ সুপার, সারদা, রাজশাহীতে সংযুক্ত (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক পুলিশ সুপার, ঢাকা জেলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।

মো. আব্দুল্লাহিল কাফি: (বিপি নং-৮৫১১১৪২৫২১), অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও (সুপারনিউমারারি পুলিশ সুপার)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।

শহিদুল ইসলাম: (বিপি-৮৭১৩১৫১৩৮৭), অতিরিক্ত পুলিশ সুপার, ১৬ এপিবিএন, কক্সবাজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল, ঢাকা জেলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বাংলাদেশে বিনিয়োগে ওয়াল স্ট্রিটকে প্রধানমন্ত্রীর আহ্বান

আরও চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ১০:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন