ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এসআরবি-১৩-এর অভিযানে পার্বতীপুরে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নাশকতাকারী, রাষ্ট্রের প্রচলিত আইন অমান্যকারী ও দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টাকারীদের দমনের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।

দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোছাঃ মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামের একজন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ২০ নভেম্বর ২০২৬ রাতে অভিযান চালিয়ে সৈয়দপুর থানাধীন চাঁদনগর মহল্লা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোছাঃ মানতাশা আরফিন মেঘলা (৩৪) দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমান এর মেয়ে। আসামি মোছাঃ মানতাশা আরফিন মেঘলা পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এর চলমান অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২০ নভেম্বর ২০২৬ ইং তারিখ রাত ০২.৩০ ঘটিকায় নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভাস্থ ০৫ নং ওয়ার্ডের চাঁদনগর মহল্লার ভাসানী রোডের হাসিনা মঞ্জিল নামক পাঁচ তলা ভবনের এ-৫ ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোছাঃ মানতাশা আরফিন মেঘলাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ০৪/০৮/২০২৪ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় বাদী মোছাঃ মুন্নি সরকার (৩৬) ও তার ছেলে মোঃ আবির নবি দোয়াদ (১৯) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আহ্বানে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল গেটের সামনে অবস্থান নেয়। সেখানে তারাসহ প্রায় ৪০০ লোক উপস্থিত ছিল। দুপুর ১২.৩০ ঘটিকার সময় এজাহারে বর্ণিত আসামিগণসহ অজ্ঞাতনামা ৬০-৭০ জন আসামি চাপাতি, ছোরা, হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসে। তারা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা ও প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়। প্রতিবাদ করলে আসামিরা হত্যার উদ্দেশ্যে সবার ওপর হামলা চালায়। বাদী ও তার ছেলেকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় আসামিরা বাদীর বসতবাড়িতে গিয়ে ভাংচুর করে এবং মালামাল ও স্বর্ণালংকার লুণ্ঠন করে। পরবর্তীতে বাদী আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে পার্বতীপুর থানায় এসে মামলা দায়ের করেন (মামলা নং-১২)।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নাশকতাকারী, রাষ্ট্রের প্রচলিত আইন অমান্যকারী ও দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টাকারীদের দমনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩ এর অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

এসআরবি-১৩-এর অভিযানে পার্বতীপুরে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট সময় ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নাশকতাকারী, রাষ্ট্রের প্রচলিত আইন অমান্যকারী ও দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টাকারীদের দমনের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন