খুলনার দিঘলিয়ার সেনহাটী সাগর জুট স্পিনিং মিল আবাসিক-০২ এলাকার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে দুর্বৃত্তরা এ ককটেল নিক্ষেপ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তা মোড়ে শনিবার ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়।
বিকট শব্দে গ্রামবাসীর ঘুম ভেঙে গেলে ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পেয়ে দিঘলিয়া থানা পুলিশ প্রশাসনকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন।
ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানতে চাইলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ কুমার চৌধুরী সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তরা একের পর এক এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। কে বা কারা ঘটিয়েছে তদন্ত না করে কিছুই বলতে পারব না।
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- 



























