ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির কেমেরোভো অঞ্চলের ইয়াগুনোভো গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, আন-১২ (An-12) মডেলের সামরিক পরিবহন বিমানটি নিয়মিত ফ্লাইট পরিচালনার সময় জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। জরুরি উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গভর্নর বলেন, সেখানে একটি হেলিকপ্টার ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে। তদন্তকারীদের কাজে সহযোগিতা করাই এখন প্রধান অগ্রাধিকার।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দুর্ঘটনাস্থলে অগ্নিনির্বাপণকর্মীদের ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চালাতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে কয়েকটি অ্যাম্বুলেন্সও অবস্থান করছিল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে বিমান বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবিসিও ফুটেজটির কিছু অংশ যাচাই করেছে।
ফুটেজে দূরে আকাশ থেকে একটি আলোকিত বস্তুকে নিচে পড়ে যেতে দেখা যায়। এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দূরত্বের কারণে বিমানটি সরাসরি বিধ্বস্ত হওয়ার দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়নি।
দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতার পদত্যাগ

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত

আপডেট সময় ০৯:৪৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির কেমেরোভো অঞ্চলের ইয়াগুনোভো গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, আন-১২ (An-12) মডেলের সামরিক পরিবহন বিমানটি নিয়মিত ফ্লাইট পরিচালনার সময় জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। জরুরি উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গভর্নর বলেন, সেখানে একটি হেলিকপ্টার ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে। তদন্তকারীদের কাজে সহযোগিতা করাই এখন প্রধান অগ্রাধিকার।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দুর্ঘটনাস্থলে অগ্নিনির্বাপণকর্মীদের ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চালাতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে কয়েকটি অ্যাম্বুলেন্সও অবস্থান করছিল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে বিমান বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবিসিও ফুটেজটির কিছু অংশ যাচাই করেছে।
ফুটেজে দূরে আকাশ থেকে একটি আলোকিত বস্তুকে নিচে পড়ে যেতে দেখা যায়। এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দূরত্বের কারণে বিমানটি সরাসরি বিধ্বস্ত হওয়ার দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়নি।
দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন