ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় আরেকটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।গতকাল সোমবার একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণতরিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকেই থাকা অপর দুটি রণতরিতে যোগ দিল।গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে জুনে তারা একটি বিস্তৃত সমঝোতা স্মারকের ঘোষণা দিলেও জুলাইয়ের শুরুতে তা ভেঙে যায়।এর পর থেকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পূর্ণমাত্রার পাল্টাপাল্টি হামলা ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত মার্চের সেই সংঘাত পুরো উপসাগরীয় অঞ্চলকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম। যুদ্ধের সামরিক অধ্যায় ‘কার্যত শেষ’ বলেও মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতি বদলালে মার্কিন সামরিক বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকবে বলে সতর্ক করে দেন ট্রাম্প।গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম। যুদ্ধের সামরিক অধ্যায় ‘কার্যত শেষ’ বলেও মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতি বদলালে মার্কিন সামরিক বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকবে বলে সতর্ক করে দেন ট্রাম্প।মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরি মোতায়েনের অর্থ কি এই যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আবার শুরু হচ্ছে? এ বিষয়ে এখন পর্যন্ত যা জানা গেছে, তা নিচে তুলে ধরা হলো:ইউএসএস থিওডর রুজভেল্টের বৈশিষ্ট্যযুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নামে নামকরণ করা এ রণতরি পারমাণবিক শক্তিচালিত।১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই জাহাজে ৫ হাজারের বেশি সেনা ও কর্মী এবং ৬০টির বেশি উড়োজাহাজের পূর্ণাঙ্গ একটি এয়ার উইং থাকে। এর মধ্যে রয়েছে দুই ইঞ্জিনবিশিষ্ট, শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এবং সব ধরনের আবহাওয়ায় বহুমুখী ভূমিকা পালনে সক্ষম যুদ্ধবিমান এফ-১৮।মার্কিন নৌবাহিনীর তথ্যমতে, এ রণতরির মূল কাজ হলো, ‘রণতরিভিত্তিক আকাশযুদ্ধ পরিচালনা করা এবং এ ধরনের যুদ্ধের সমর্থনে এয়ার উইং স্কোয়াড্রনগুলোর পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সমন্বয় ও সংহতিতে সহায়তা করা’।ইউএসএস থিওডর রুজভেল্ট সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়। রণতরিটি ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যে পৌঁছায়।সম্মুখযুদ্ধের পাশাপাশি এ রণতরি সমুদ্রে থাকা অন্য জাহাজগুলোতে রসদ ও জ্বালানি সরবরাহ করে। এ ছাড়া শরণার্থীসহ সমুদ্রে বিপদগ্রস্ত লোকজনকে উদ্ধারেও অংশ নেয়।নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে ইউএসএস থিওডর রুজভেল্ট বিভিন্ন সামরিক ও মানবিক অভিযানে অংশ নিয়েছে। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় যুদ্ধ অভিযানের জন্য এটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ও মার্কিন হামলায় সহায়তা করেছিল এই রণতরি।এ ছাড়া ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে ২০২০-২১ সালে এই রণতরি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন ছিল।গত অক্টোবরে একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছিলেন, ইউএসএস থিওডর রুজভেল্ট সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। আরেকজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, রণতরিটি ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সংস্থা সেন্টকম এবং মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে রণতরিটির পৌঁছানোর খবর নিশ্চিত করেনি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমধ্যপ্রাচ্য মার্কিন সেনা ও সমরাস্ত্র মোতায়েনের বর্তমান চিত্র
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ০৭:৩৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- 28





























