লালমনিরহাট-২,আদিতমারী-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন । তিনি বলেছেন, “মাদককে না বলি, খেলার মাঠে ফিরে আসি”—এই স্লোগানকে ধারণ করে যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে হলে, খেলার কোনো বিকল্প নাই।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা কুমড়ীরহাট হাইস্কুল মাঠে,সামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের আমন্ত্রনণে,কুমড়ীরহাট কাশফুল স্পোটিং ক্লাবের আয়োজনে, শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোকন উদ্দিন বাবুল আরও বলেন,মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়তে হলে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। তিনি বলেছেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং যুবসমাজকে মাদক ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে।
মাদকবিরোধী সামাজিক সচেতনতা: সংসদ সদস্য বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কেবল আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর বিরুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে।
”আমাদের তরুণরা মেধাবী ও সম্ভাবনাময়। তাদের হাতে মাদক নয়, তুলে দিতে হবে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনের মতো ক্রীড়া সামগ্রী। খেলার মাঠে প্রাণচাঞ্চল্য ফিরলে সমাজ থেকে অপরাধ ও মাদকের প্রবণতাও কমে আসবে।” সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠন: নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, শৃঙ্খলা শেখায় এবং নেতৃত্বের গুণাবলি তৈরি করে। একটি মাদকমুক্ত ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াঙ্গনের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন তিনি।
খেলার মাঠ ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কে বলেন, তরুণদের খেলার মাঠে ফেরাতে এলাকার খেলার মাঠগুলো সংস্কার, নতুন ক্রীড়া সামগ্রী বিতরণ এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেন তিনি।
এ সময় সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ণ চন্দ্র বর্মন ও কালিগঞ্জ ও আদিতমারী উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ,ক্রীড়া সংগঠক, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় জলঢাকা ক্রীড়াচক্র নীলফামারী একাদশকে ০১ শুন্য গোলে মর্নিং স্টার ফুটবল একাডেমি লালমনিরহাট পড়াজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট সেরা খেলোয়ার লালমনিরহাট দলের জসিম ও ম্যান অব দা ম্যাচ মুন্না নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্ট ৮ টি দল অংশগ্রহন করে।
খেলা শেষে প্রধান অতিথি টুর্নামেন্টের রার্নাস আপ ও বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 































