ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রংপুরের চার খুনের রহস্য উন্মোচনে ডিএনএ রিপোর্টে যা জানা গেল

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সিআইডির ফরেনসিক ল্যাবের ডিএনএ প্রতিবেদনে কোন আলামতে কার ডিএনএ পাওয়া গেছে তার বিস্তারিত তথ্য উঠে এসেছে। সিআইডির ফরেনসিক ল্যাবের প্রতিবেদন অনুযায়ী, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুই প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডিএনএ প্রোফাইল ঘটনাস্থলের একাধিক আলামতের সঙ্গে মিলেছে।

সিআইডির ফরেনসিক ল্যাবের প্রতিবেদনের একটি কপি এসেছে কালবেলার হাতে। প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো রক্তমাখা গামছা থেকে সংগৃহীত নমুনায় মিশ্র ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে। এতে পুরুষের ডিএনএর পাশাপাশি মুগ্ধ দাসের ডিএনএ প্রোফাইলের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে ওই আলামতের ডিএনএ বিশ্লেষণে সিদ্ধার্থের নাম উল্লেখ করা হয়নি।

ঘটনাস্থলে পাওয়া বিড়ির শেষাংশেও (এক্সিবিট ৩.সি১) মিশ্র ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে। এতে পুরুষের ডিএনএ থাকার পাশাপাশি মুগ্ধ ও সিদ্ধার্থ দুজনেরই ডিএনএ শনাক্ত হয়েছে।

অন্যদিকে শসার শেষাংশ (এক্সিবিট ৪.সি১) এবং একটি বোতল থেকে নেওয়া সোয়াবে (এক্সিবিট ২৬.সি১) একজন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। পরীক্ষায় প্রোফাইলটি সিদ্ধার্থ দাসের ডিএনএর সঙ্গে সম্পূর্ণ মিলে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি জনসংখ্যার মধ্যে দৈবভাবে নির্বাচিত কোনো সম্পর্কহীন ব্যক্তির ডিএনএর সঙ্গে এই প্রোফাইল মিলে যাওয়ার সম্ভাবনা প্রায় ১.৭৬ × ১০²⁶ জনে একজন।

একইভাবে খেজুর থেকে সংগ্রহ করা সোয়াবে (এক্সিবিট ৫.সি৫-৫.সি৬) দ্বিতীয় একজন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। সেটি মুগ্ধ দাসের ডিএনএ প্রোফাইলের সঙ্গে সম্পূর্ণ মিলে গেছে। এ ক্ষেত্রে সম্পর্কহীন অন্য কারও ডিএনএর সঙ্গে মিলে যাওয়ার সম্ভাবনা প্রায় ২.২৬ × ১০²⁵ জনে একজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন সোয়াব (এক্সিবিট ৬, ১০, ১৪, ১৮ ও ২৮), একটি রশি (এক্সিবিট ১২) এবং গামছার (এক্সিবিট ১৬ ও ১৯) নমুনায় রক্তের উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। তবে দুটি ভ্যাজাইনাল সোয়াব (এক্সিবিট ১ ও ২), কামিজ (এক্সিবিট ২০), সালোয়ার (এক্সিবিট ২১) এবং ওড়নার (এক্সিবিট ২২ ও ২৩) নমুনায় পুরুষের বীর্যের উপাদান শনাক্ত হয়নি।

মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে মোট ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। নিহত চারজন ও গ্রেপ্তার দুই আসামি ছাড়া অন্য কোনো ব্যক্তির ডিএনএ পাওয়া যায়নি। তদন্তে ৫৩ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। বাড়িতে ঢুকে অভিযুক্তরা খেজুর ও শসা খেয়েছিলেন বলেও জানিয়েছে পুলিশ ।

এদিকে চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রে (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে পুলিশ কি পেয়েছে তা তুলে ধরেন।

তিনি বলেন, তদন্তে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে ঢুকে তারা পরিবারের চার সদস্যকে হত্যা করেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, ঘটনার রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুজন বাড়ির কাছে অপেক্ষায় ছিলেন। সময় কাটাতে তারা ইয়াবা সেবন করেন। তাদের ভাবনা ছিল, কেউ ঘর থেকে বের হলে ভেতরে ঢুকে চুরি করবেন। একপর্যায়ে গণপতি ছাদে উঠে তাদের দেখে জিজ্ঞেস করেন, তারা সেখানে কী করছেন। তখন গামছা দিয়ে তাকে হত্যা করা হয়। মরদেহ সরানোর সময় শব্দ পেয়ে স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী সেখানে এলে সিদ্ধার্থ আগামীকে এবং মুগ্ধ প্রীতিলতাকে ধরে ফেলেন। কয়েক দিন আগে অস্ত্রোপচার হওয়ায় প্রীতিলতা শারীরিকভাবে দুর্বল ছিলেন। আগামীর সঙ্গে অভিযুক্তদের অনেক ধস্তাধস্তি হয়। এর প্রমাণ হিসেবে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের দাগ পাওয়া গেছে বলে পুলিশ জানায়। পরে নিচে গিয়ে ছেলে প্রিয়মকেও হত্যা করা হয়।

এরপর বাড়ি তছনছ করে দুজন কিছু স্বর্ণ ও ইমিটেশনের গহনা এবং নগদ টাকা নিয়ে যান। অভিযুক্তরা জানান, তারা ১৫ হাজার টাকা পেয়েছিলেন। গ্রেপ্তারের পর তাদের দেখানো তথ্যের ভিত্তিতে সিদ্ধার্থের কাকা বিনয় দাসের বাড়ি থেকে গহনা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সিদ্ধার্থ ও গণপতির বাড়ি পাশাপাশি, মাঝখানে শুধু একটি দেয়াল। এ বছর অবসরে যাওয়া গণপতির কাছে অনেক টাকা আছে এবং প্রীতিলতা বাইরে যাওয়ার সময় প্রচুর গহনা পরেন, এমন কথা এলাকায় ছড়িয়েছিল। এ ধারণা থেকেই দুজন চুরির পরিকল্পনা করেন।

হত্যার ১৫-১৭ দিন আগে সিদ্ধার্থ ওই বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েছিলেন। তখন দেনদরবার হয়। পুলিশের ভাষ্য, সে সময় সিদ্ধার্থ হুমকি দিয়ে বলেছিলেন, তিনি তাদের ভালো করতে এসেছিলেন, অথচ তারা তাকে অপমান করেছেন। এর আগে পাশের তাঁতিপাড়ায় দিনের বেলা চুরি করতে গিয়ে দুজন ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছিলেন।

সিদ্ধার্থের বাবা তাদের বসতবাড়ি ১৭ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেছিলেন। পরিকল্পনা ছিল পরিবার নিয়ে ভারতে যাওয়ার। ওই টাকা থেকে ৫ লাখ টাকা সিদ্ধার্থের বড় ভাইকে ব্যবসার জন্য দেওয়া হয়। বাকি ১২ লাখ টাকায় ভারতে জীবিকা নির্বাহ কঠিন হবে, এই আশঙ্কায় তারা বড় সুযোগের অপেক্ষায় ছিলেন। সিদ্ধার্থ ও মুগ্ধ চাচাতো ও ফুফাতো ভাই। মুগ্ধ মাছের বাজারে মাছ কাটার কাজ করতেন এবং টাকা জোগাড় করে গরুর খামার দেওয়ার কথা ভাবছিলেন।

পুলিশ জানায়, গণপতির অবসরের প্রায় ২০ লাখ টাকা সোনালী ব্যাংকে তার নামের দুটি হিসাবে জমা ছিল। হিসাব দুটি ফ্রিজ করা হয়েছে। বাড়িতে নগদ টাকা থাকার ধারণা থেকেই চুরির চেষ্টা, অথচ সে টাকা ব্যাংকে ছিল।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে মাছুয়াপাড়ার বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা (৫০), মেয়ে আগামী (২৪) ও ছেলে প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে জানান। ছাদে গণপতির, সিঁড়িতে স্ত্রী ও মেয়ের এবং শোবার ঘরে খাটের নিচে ছেলের মরদেহ পাওয়া যায়।

গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মৃত্যুর আগে যে ৫টি কাজ গুছিয়ে রাখা জরুরি

রংপুরের চার খুনের রহস্য উন্মোচনে ডিএনএ রিপোর্টে যা জানা গেল

আপডেট সময় ০৬:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সিআইডির ফরেনসিক ল্যাবের ডিএনএ প্রতিবেদনে কোন আলামতে কার ডিএনএ পাওয়া গেছে তার বিস্তারিত তথ্য উঠে এসেছে। সিআইডির ফরেনসিক ল্যাবের প্রতিবেদন অনুযায়ী, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুই প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডিএনএ প্রোফাইল ঘটনাস্থলের একাধিক আলামতের সঙ্গে মিলেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন