ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে পূবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়ীহাট এস.সি স্কুল এন্ড কলেজে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পূবালী ব্যাংক পিএলসি’র আদিতমারী উপ-শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ কর্মসূচি পালিত হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমড়ীহাট এস.সি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম কাজল, পূবালী ব্যাংক পিএলসি আদিতমারী উপ-শাখার প্রধান মো. আখতারুজ্জামান এবং কর্মকর্তা ঋষিকেশ রায়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংকের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

​ক্যাম্পেইনে শিক্ষার্থীদের হাতে-কলমে স্টুডেন্ট ব্যাংকিংয়ের সুবিধা, হিসাব খোলার নিয়মাবলি ও অল্প বয়স থেকেই সঞ্চয়ী হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীরা টিফিন বা হাতখরচের টাকা জমিয়ে ব্যাংকে রাখলে ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষা ও প্রয়োজনীয় কাজে তা সহায়ক হবে। একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা ও আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কেও তারা সচেতন হয়ে উঠবে।

​আলোচনা শেষে পরিবেশের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা ব্যাংকের এ ধরনের সচেতনতামূলক ও সামাজিক উদ্যোগকে স্বাগত জানান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

আদিতমারীতে পূবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়ীহাট এস.সি স্কুল এন্ড কলেজে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পূবালী ব্যাংক পিএলসি’র আদিতমারী উপ-শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ কর্মসূচি পালিত হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন