নীলফামারী ডোমারে সুনামধন্য প্রতিষ্ঠান স্কলারস এইড কোচিং সেন্টার এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ডোমার সাহাপাড়ায় একঝাক মেধাবী তরুন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন এর বাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রতিষ্ঠানের পরিচালক সহিদুল ইসলাম, রাজাদ উদ্দিন হৃদয়, মাসুদ রানা চৌধুরী হিমেল, আতাউর রহমান রতন, শিক্ষক মায়েদুল হক বসুনিয়া তুর্য, নর্গিস বেগম, শরিফুল ইসলাম মানিক, রিফাত রাহা তিথি বক্তব্য রাখেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে শিক্ষক কাজী সাদিক হাসনাইন, মঞ্জুর মোর্শেদ রাসেল, শরিফ হোসেন,আরিফুজ্জামান, আমিনুল হক বাবু, আব্দুল মান্নান,কবির হোসেন, খায়রুল ইসলাম সুমন প্রমূখ বক্তব্য রাখেন।
পরিচালক রাজাদ উদ্দিন হৃদয় বলেন, আমরা যতœ ও দায়িত্বের সাথে বিষয়ভিত্তিক ও প্রাসঙ্গিক পাঠদান করে থাকি। আমাদের অভিজ্ঞতা ও পেশাদায়িত্বের সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থীকে যথাযথ গাইডলাইন প্রদান করা হবে। বিদ্যালয়ের পাশাপাশী শিক্ষার্থীদের সমৃদ্ধ করতে ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। শিক্ষার মান উন্নয়নে ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেনির শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ডোমারে স্কলারস এইড কোচিং সেন্টার এর শুভ উদ্বোধন
-
আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ০৭:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- 5
































