লালমনিরহাট আদিতমারী থানা পুলিশ বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচ যুবকে গ্রেপ্তার করে।
সোমবার (২০ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার সাপ্টিবাড়ী বাজারে মজিদুল ইসলামের চায়ের দোকানের ভিতর থেকে তাদের আটক করা হয় |
গ্রেপ্তাররা হলেনঃ আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের চওড়াটারী এলাকার এরশাদ আলমের ছেলে জব্বারুল ইসলাম, একই এলাকার মৃত আঃ সোবহানের ছেলে আবু বক্কর সিদ্দিক,একই ইউনিয়ন খাতাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আল আমিন বাবু,নায়েকগড়টারী এলাকার জয়নাল আবেদীনের ছেলে ফরহাদ হোসেন ও লালমনিরহাট সদর তালুক খুটামারা এলাকা শাহাবুর আলমের ছেলে আহসানুল হাবিব বিপ্লব।
আদিতমারী থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা নিজ নিজ মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে প্রবেশ করে লগইন করে জুয়া খেলিত।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ সালের জুয়া আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৮, তারিখ ২১/০৭/২০২৬
পরে তাদেরকে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ সমস্ত অপরাধের যারা জড়িত তাদের তাদের তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান তিনি।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 
































