ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আগামী আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি মোস্তাফিজের

গুঞ্জন সত্যি হলো না। আগামী আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকছে—কয়েক দিন ধরে এমন আলোচনা চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো তালিকায় মোস্তাফিজের নাম নেই। ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ এই খবর জানিয়েছে।সাকিব আল হাসানও নেই এই তালিকায়। তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।বছরের শুরুতে মোস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রিশাদ হোসেন প্রাথমিক তালিকায় আছেনতবে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার রেশ গড়ায় আরও দূর। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি দলটি।৫৩ বলে ২০৪, ২৮ ছক্কায় সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশীএবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আগামী আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি মোস্তাফিজের

আগামী আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি মোস্তাফিজের

আপডেট সময় ১২:১৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গুঞ্জন সত্যি হলো না। আগামী আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকছে—কয়েক দিন ধরে এমন আলোচনা চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো তালিকায় মোস্তাফিজের নাম নেই। ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ এই খবর জানিয়েছে।সাকিব আল হাসানও নেই এই তালিকায়। তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।বছরের শুরুতে মোস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রিশাদ হোসেন প্রাথমিক তালিকায় আছেনতবে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার রেশ গড়ায় আরও দূর। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি দলটি।৫৩ বলে ২০৪, ২৮ ছক্কায় সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশীএবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন