ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি সরকারের নিয়মিত কাজ বলে জানান তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি (শেখ হাসিনা) আসিব আসিব বলেন। একবার বলেছেন নভেম্বরে আসবেন। একবার বলেন ডিসেম্বরে আসবেন। কবে আসবেন সেটা জানা নেই। সরকারের এদিকে মনোযোগ নেই। সরকার কোনো চাপেও নেই।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যপর্ন চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইনানুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্খা নিচ্ছে বলে জানিয়েছে।আজ বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে। তারা ষড়যন্ত্র করছে। তারা সরকারের কঠোর নজরদারিতে আছে। কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্ত, চার্জশিট ও বিচারিক কার্যক্রম শেষ হলে আদালত যে রায় দিবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে।পোশাক শ্রমিকদের মজুরি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি নির্ধারণের পরও যারা রাস্তায় নামছে আন্দোলন করছে তাদের কেউ শ্রমিক নয়। তাদের সঙ্গে শ্রমিকেরা নেই। এদের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়, তাঁকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ুন কবিরস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তি লকডাউন বা শাটডাউন দিচ্ছে। এদেশের মানুষ তা করতে দেবে না। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিচ্ছে। সরকার কৌশলে সাধারণ মানুষের প্রানহানী না হয় তা নিশ্চিত করেছে, ভবিষ্যতেও করবে। তবে কেউ ধ্বংসাত্মক কার্যক্রম চালালে কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হবে।গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে তারা কখনও রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা কখনও রাজনীতি করতে পারবে না। কোন রকম প্রাণহানি ছাড়া তাদের গোপালগঞ্জে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। যদি কেউ উগ্রবাদি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চায় তাহলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত?

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি সরকারের নিয়মিত কাজ বলে জানান তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি (শেখ হাসিনা) আসিব আসিব বলেন। একবার বলেছেন নভেম্বরে আসবেন। একবার বলেন ডিসেম্বরে আসবেন। কবে আসবেন সেটা জানা নেই। সরকারের এদিকে মনোযোগ নেই। সরকার কোনো চাপেও নেই।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যপর্ন চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইনানুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্খা নিচ্ছে বলে জানিয়েছে।আজ বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে। তারা ষড়যন্ত্র করছে। তারা সরকারের কঠোর নজরদারিতে আছে। কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্ত, চার্জশিট ও বিচারিক কার্যক্রম শেষ হলে আদালত যে রায় দিবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে।পোশাক শ্রমিকদের মজুরি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি নির্ধারণের পরও যারা রাস্তায় নামছে আন্দোলন করছে তাদের কেউ শ্রমিক নয়। তাদের সঙ্গে শ্রমিকেরা নেই। এদের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়, তাঁকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ুন কবিরস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তি লকডাউন বা শাটডাউন দিচ্ছে। এদেশের মানুষ তা করতে দেবে না। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিচ্ছে। সরকার কৌশলে সাধারণ মানুষের প্রানহানী না হয় তা নিশ্চিত করেছে, ভবিষ্যতেও করবে। তবে কেউ ধ্বংসাত্মক কার্যক্রম চালালে কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হবে।গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে তারা কখনও রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা কখনও রাজনীতি করতে পারবে না। কোন রকম প্রাণহানি ছাড়া তাদের গোপালগঞ্জে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। যদি কেউ উগ্রবাদি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চায় তাহলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন