ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধার পরিবারে হামলা-ভাঙচুর

লালমনিরহাটের পাটগ্রামে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক বীর মুক্তিযোদ্ধার ওপর বর্বরোচিত হামলা, তাঁর পরিবারের নারীদের লাঞ্ছিত ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ২৬ মে সকালে উপজেলার মোগলবাড়ী ফকিরপাড়া (২নং ওয়ার্ড) এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ (৬৫) বাদী হয়ে একই এলাকার ৯ জনের নাম উল্লেখ করে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন মোঃ আশরাফ হোসেন (৫০), মোঃ রোমান আলী (২২), মোঃ রেজওয়ান হোসেন (৪০), মোঃ মজনু (৪৫), মোঃ সাহানুর হোসেন (৪০), মোঃ দুলাল হোসেন (৫৫), মোঃ মনির হোসেন (৩০), মোঃ শামীম হোসেন (৩২) এবং মোঃ রাশেদ (২৮)। তারা সকলেই ভুক্তভোগীর প্রতিবেশী।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোগলবাড়ী ফকিরপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে সীমানা ও জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বিবাদীগণ ইতিপূর্বেও তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গত ২৬ মে সকাল আনুমানিক ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ নিজের জমির বাঁশ কেটে বাড়ি মেরামত করার জন্য বাঁশঝাড়ে যান। এ সময় পরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর জমিতে অনধিকার প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
আব্দুল আজিজ গালিগালাজ করতে নিষেধ করলে আশরাফ হোসেন ও রোমান আলী ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁর চিৎকার শুনে পুত্রবধূ এগিয়ে এলে রেজওয়ান হোসেন তাঁর শ্লীলতাহানি ঘটায়। পরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রক্ষা করতে এগিয়ে এলে মজনু ও সাহানুর হোসেন তাকেও পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে অভিযুক্তরা বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় বিবাদীগণ প্রকাশ্যেই বীর মুক্তিযোদ্ধার পরিবারকে জমি জোরপূর্বক দখল করার হুমকি দেয় এবং কেউ বাধা দিলে খুনের পর লাশ বানিয়ে ফেলার হুমকি দেয়। এছাড়া মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার ভয়ভীতিও দেখানো হয়। ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সন্তান না হলে যে আমল করবেন

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধার পরিবারে হামলা-ভাঙচুর

আপডেট সময় ০৮:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক বীর মুক্তিযোদ্ধার ওপর বর্বরোচিত হামলা, তাঁর পরিবারের নারীদের লাঞ্ছিত ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ২৬ মে সকালে উপজেলার মোগলবাড়ী ফকিরপাড়া (২নং ওয়ার্ড) এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ (৬৫) বাদী হয়ে একই এলাকার ৯ জনের নাম উল্লেখ করে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন