নীলফামারীর ডিমলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের (জিআইএস-ভিত্তিক) লক্ষ্যে বেটস কনসাল্টিং সার্ভিসেস পরামর্শক প্রতিষ্ঠানের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এই কর্মশালাটি উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান।
উপজেলা প্রকৌশলী সোহেল রানা’র সঞ্চালনা ও উপস্থাপনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, জি আই এস এনালিস্ট, বেটস মোঃ মাহফুজুর রহমান, রিসোর্স পার্সন হিসেবে ছিলেন, জি মোঃ আব্দুল্লাহ আল নূর। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীরেন্দ্রনাথ রায়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেন। বক্তারা জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের উন্নয়ন ও সড়ক অগ্রাধিকার নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন।
জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: 
































