ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এনআইডি সংশোধনের নামে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান নির্বাচন কমিশনের

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক এনআইডি সংশোধন করে দেওয়ার নামে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এক্ষেত্রে প্রতারক চক্র নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করছে।এতে আরও বলা হয়, এনআইডি সংশোধন বা এনআইডি সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম (হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রভৃতি) ব্যবহার করে না। এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সর্বসাধারণকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া এনআইডি বিষয়ে সেবা পেতে ১০৫ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

এনআইডি সংশোধনের নামে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান নির্বাচন কমিশনের

আপডেট সময় ০৫:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক এনআইডি সংশোধন করে দেওয়ার নামে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এক্ষেত্রে প্রতারক চক্র নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করছে।এতে আরও বলা হয়, এনআইডি সংশোধন বা এনআইডি সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম (হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রভৃতি) ব্যবহার করে না। এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সর্বসাধারণকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া এনআইডি বিষয়ে সেবা পেতে ১০৫ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন