ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গ্যাস্ট্রিক ভেবে এড়িয়ে যাবেন না, কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?

চিকিৎসা বিজ্ঞানে পাকস্থলীর ভেতরের দেয়ালে কোনো কারণে ক্ষতি বা প্রদাহ তৈরি হওয়াকে বলা হয় ‘গ্যাস্ট্রাইটিস’। সাধারণ ভাষায় আমরা যাকে ‘গ্যাস্ট্রিক’ কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা হিসেবে জেনে থাকি। নানা কারণেই এই জটিলতা দেখা দিতে পারে।

অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই সমস্যা তীব্র আকার ধারণ করে না এবং সঠিক চিকিৎসায় দ্রুত নিরাময় সম্ভব। তবে সময়মতো চিকিৎসা না করালে এই রোগ দীর্ঘমেয়াদে বছরের পর বছর ধরে কষ্ট দিতে পারে।

এ রোগের লক্ষণগুলো কী?

ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এ রোগ হলে অনেকেরই কোনো লক্ষণ দেখা যায় না। আবার কারো কারো নিচের লক্ষণগুলো দেখা যেতে পারে: যেমন- বদহজম, পেট কামড়ানো বা পেটে জ্বালাপোড়া করা, বমি বমি ভাব বা বমি হওয়া ও খাওয়ার পর পেট ভরা ভরা মনে হওয়া।

পাকস্থলীর আস্তরণ ক্ষয় হয়ে (erosive gastritis) যদি তা পাকস্থলীতে থাকা অ্যাসিডের সংস্পর্শে চলে আসে, তখন উপরের লক্ষণগুলোর সঙ্গে ব্যথা, রক্তপাত, বা পাকস্থলীর আলসারের মত লক্ষণ দেখা দিতে পারে।

এ লক্ষণগুলো হঠাৎ করেই তীব্রভাবে শুরু হতে পারে (acute gastritis) বা অনেকদিন ধরে ধীরে ধীরে হতে পারে কখন ডাক্তারের কাছে যাবেন?

আপনার যদি বদহজম থাকে, তাহলে আপনি নিজে নিজেই খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন করে অথবা অ্যান্টাসিড (antacid) এর মতো ওষুধ সেবন করে এর সমাধানের করার চেষ্টা করতে পারেন। তবে নিজে নিজে অ্যান্টাসিড খাওয়ার আগে এ ওষুধ আপনার জন্য নিরাপদ কিনা, কিভাবে সেবন করবেন আর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো অবশ্যই জেনে নেবেন।
আপনার বদহজমের লক্ষণগুলো এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে, অথবা বহজমের কারণে পেটে তীব্র ব্যথা বা অস্বস্তি বোধ হয়, কোনো ওষুধের কারণে সমস্যাগুলো হচ্ছে বলে মনে হয়, বমি বা পায়খানার সঙ্গে রক্ত যায় ও পায়খানা কালচে হয় বা বমির সাথে কফি দানার মত কিছু আসে তবেই একজন ডাক্তারের পরামর্শ নিন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

গ্যাস্ট্রিক ভেবে এড়িয়ে যাবেন না, কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?

আপডেট সময় ০৫:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসা বিজ্ঞানে পাকস্থলীর ভেতরের দেয়ালে কোনো কারণে ক্ষতি বা প্রদাহ তৈরি হওয়াকে বলা হয় ‘গ্যাস্ট্রাইটিস’। সাধারণ ভাষায় আমরা যাকে ‘গ্যাস্ট্রিক’ কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা হিসেবে জেনে থাকি। নানা কারণেই এই জটিলতা দেখা দিতে পারে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন