ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বৃষ্টির পূর্বাভাস আজ, দেশের কোন কোন এলাকায় হতে পারে বৃষ্টি?

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১০:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 25

সংগৃহীত ছবি

ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজ বৃহস্পতিবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না–ও হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি গতকাল বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করে। এখন এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও এর কাছাকাছি ওডিশা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সকালে প্রথম আলোকে বলেন, নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ার পথে রয়েছে। এটি ইতিমধ্যে স্থলভাগে উঠে এসেছে। তবে এর প্রভাবে বরিশালের একাংশে এবং খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ঢাকার কাছাকাছি জাজিরা ও মাদারীপুরে সকালের দিকে বৃষ্টি হয়েছে।আজ সকাল থেকে রাজধানীর আকাশে মেঘ আর রোদের খেলা চলছে। রাজধানীতে এ অবস্থা চলতে পারে সারা দিনই। সামান্য বৃষ্টিও হতে পারে। এতে অবশ্য তাপমাত্রা কমে যেতে পারে। আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামী শনিবার থেকে তাপমাত্রা বেড়ে যেতে পারে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

জুরাইনে গণশৌচাগারের ভেতর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বৃষ্টির পূর্বাভাস আজ, দেশের কোন কোন এলাকায় হতে পারে বৃষ্টি?

আপডেট সময় ১০:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজ বৃহস্পতিবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না–ও হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি গতকাল বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করে। এখন এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও এর কাছাকাছি ওডিশা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সকালে প্রথম আলোকে বলেন, নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ার পথে রয়েছে। এটি ইতিমধ্যে স্থলভাগে উঠে এসেছে। তবে এর প্রভাবে বরিশালের একাংশে এবং খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ঢাকার কাছাকাছি জাজিরা ও মাদারীপুরে সকালের দিকে বৃষ্টি হয়েছে।আজ সকাল থেকে রাজধানীর আকাশে মেঘ আর রোদের খেলা চলছে। রাজধানীতে এ অবস্থা চলতে পারে সারা দিনই। সামান্য বৃষ্টিও হতে পারে। এতে অবশ্য তাপমাত্রা কমে যেতে পারে। আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামী শনিবার থেকে তাপমাত্রা বেড়ে যেতে পারে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন