ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মোশাররফ করিম দম্পতিকে ঘিরে কলকাতায় হেনস্তার অভিযোগ

কলকাতায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। ​​​​​​ এ সময় তার সঙ্গে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেন, রাত দশটার দিকে কলকাতা নিউমার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। এসময় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক মোশররাফ করিমকে ‘লাল বদর’ বলে গালাগালি করতে থাকে, তার দিকে তেড়ে যায়।

এক পর্যায়ে তারা মোশাররফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরো কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনায় হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।

ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের উপর কলকাতায় নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগ এর ক্যাডাররা হামলা চালিয়েছে।’

তিনি আরও লেখেন, ‘ভারত সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের সময়ের শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব আপনার টেরিটরিতে সস্ত্রীক হামলার শিকার হয়েছে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় এইটা দুই দেশের কালচারাল অঙ্গনে ভয়ংকর প্রবলেম ক্রিয়েট করবে। এইটা সামাল দিতে পারবেন না আপনারা। কলকাতার সাথে নাটক, সিনেমা ওয়েব সিরিজের যৌথ প্রজেক্ট বয়কটের ডাক দেয়ার আগে উপযুক্ত ব্যবস্থা নিন।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পরীমনি ইস্যুতে বিতর্কিত এডিসি সাকলায়েনকে অবসরে পাঠানো হচ্ছে

মোশাররফ করিম দম্পতিকে ঘিরে কলকাতায় হেনস্তার অভিযোগ

আপডেট সময় ০৩:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কলকাতায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। ​​​​​​ এ সময় তার সঙ্গে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ছিলেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন