ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৪৪ বছর পর আবারও কালজয়ী গানের প্লেব্যাকে সাবিনা ইয়াসমিন

বিনোদন জগতের সংগীতাঙ্গনের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ৪৪ বছর পর আবারও নিজের গাওয়া কালজয়ী গানে প্লেব্যাক করেছেন। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ সিনেমার জন্য নতুন সংগীতায়োজনে — ‘এই মন তোমাকে দিলাম’ গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী।
এসভিএফ, আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে। রেদওয়ান রনির পরিচালনায় এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী প্রমুখ।

এর আগে ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার সেই তুমুল জনপ্রিয় গানটি এবার নতুন আবহে দর্শকদের সামনে আসতে চলেছে। বুধবার (১১ মার্চ) গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চরকি প্রযোজনা কর্তৃপক্ষ।

গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আনোয়ার পারভেজের সুরে মূল গানটির কাঠামোর সঙ্গে নতুন সংস্করণে যুক্ত হয়েছে তন্ময় পারভেজের লেখা কিছু নতুন কথা। আরাফাত মহসীন নিধির সংগীত পরিচালনায় এ গানে বর্ষীয়ান সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস।

নতুন করে গাওয়া প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, নতুন এই গানটি আমার ভালো লেগেছে বলেই কাজটি করছি। তা ছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।

‘মানসী’ সিনেমার সেই তুমুল জনপ্রিয় গানটি ‘দম’ সিনেমায় ব্যবহারের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ মূলত সাধারণ মানুষের জ্বলে ওঠার এবং আবেগঘন গল্পের একটি সিনেমা। এমন একটি গল্পে সব রকম অনুভূতিকে স্পর্শ করতেই এ গানটি বেছে নেওয়া হয়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে একটি জাতির ভালোবাসা, স্মৃতি এবং আনন্দ–বেদনা।

তিনি বলেন, প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের সন্তান সরফরাজ আনোয়ার উপল এবং দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গেই সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

৪৪ বছর পর আবারও কালজয়ী গানের প্লেব্যাকে সাবিনা ইয়াসমিন

আপডেট সময় ১২:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বিনোদন জগতের সংগীতাঙ্গনের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ৪৪ বছর পর আবারও নিজের গাওয়া কালজয়ী গানে প্লেব্যাক করেছেন। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ সিনেমার জন্য নতুন সংগীতায়োজনে — ‘এই মন তোমাকে দিলাম’ গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী।
এসভিএফ, আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে। রেদওয়ান রনির পরিচালনায় এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী প্রমুখ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন