ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী বিজয়া মেহতা

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র। মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় সাড়ে ১০টার দিকে মারা গেলেন নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও পরিচালক বিজয়া মেহতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজয়া মেহতা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যু হলো তার। আর বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে ভারতীয় নাটক ও চলচ্চিত্রজগতে নেমে এসেছে শোকের ছায়া। সংস্কৃতিজগতের অনেক বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।

অনেক নাট্যজনের মতে―বিজয়া মেহতার মৃত্যু শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, বরং ভারতীয় নাট্যচর্চার এক ঐতিহাসিক যুগের অবসান ঘটা।

এ অভিনেত্রী ছিলেন আধুনিক মারাঠি থিয়েটারের অন্যতম প্রধান পথপ্রদর্শক এবং ‘রঙ্গায়ন’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। মঞ্চের উপস্থাপনা ও কনটেন্ট নিয়ে প্রতি মুহূর্তে তার পরীক্ষা-নিরীক্ষা করাই মূল প্রধান বিশেষত্ব। তার মাধ্যমে ‘রঙ্গায়ন’ ভারতীয় আধুনিক নাট্যচর্চার এক গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হয়ে ওঠে।

বিজয়া মেহতার নাট্যভাবনা, নির্দেশনা ভারতীয় নাট্যজগতকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সমৃদ্ধ করেছে। তার নির্দেশনায় তৈরি ‘রাও সাহেব’ (১৯৮৬) এবং ‘পেস্টনজি’ (১৯৮৮) সিনেমার জন্য ব্যাপক প্রশংসা লাভ করেছিলেন। ১৯৮৪ সালে ‘পার্টি’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তা ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম স্মরণীয় হিসেবে বিবেচিত হয়।

এ অভিনেত্রী ‘ঝিম্মা’ নামে একটি আত্মজীবনী লিখেছেন। শুভাকাঙ্ক্ষীদের মতে, এটি শুধু একটি আত্মজীবনী নয়, বরং মারাঠি থিয়েটারের ইতিহাস। এরইমধ্যে ‘ঝিম্মা’ মহারাষ্ট্র সাহিত্য পরিষদ থেকে লক্ষ্মীবাঈ তিলক পুরস্কার এবং সংগীত নাটক একাডেমি পুরস্কোর লাভ করেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল

না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী বিজয়া মেহতা

আপডেট সময় ১২:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র। মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় সাড়ে ১০টার দিকে মারা গেলেন নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও পরিচালক বিজয়া মেহতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন