ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

SSC Exzam

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি ২০২৬ সালের জন্য পরীক্ষার কার্যক্রম পরিচালনার নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন এ নীতিমালায় পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরবে বহিষ্কারের বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় এ ব্যবস্থার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। Advertisement সাইলেন্ট এক্সপেল কী? পাবলিক পরীক্ষার সময় কোনো শিক্ষার্থীকে সরাসরি নকল করতে ধরা না পড়লেও, যদি সে পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করে—যেমন কথা বলা, বারবার এদিক-ওদিক তাকানো বা অন্যের উত্তর দেখে লেখা—তাহলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি প্রয়োগ করতে পারেন। এ ব্যবস্থায় পরীক্ষার্থী সঙ্গে সঙ্গে বুঝতে পারেন না যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরে তার পরীক্ষার খাতা বাতিল করে দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা অন্য কোনো কারণে বহিষ্কার অথবা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় প্রথম অংশ না ছিঁড়ে প্রত্যবেক্ষকের প্রতিবেদনসহ বোর্ডের ওয়েবসাইটে প্রদত্ত গোপনীয় ফরমে সঠিকভাবে প্রস্তুত করে বিষয় ও পত্রের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উক্ত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্র আলাদা প্যাকেট করে, প্যাকেটের ওপরে লাল কালি দ্বারা স্পষ্টাক্ষরে রিপোর্টেড লিখে কেন্দ্রের অন্যান্য উত্তরপত্রের বাক্সে/বস্তায় আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। এতে আরও বলা হয়, নীরব বহিষ্কারের ক্ষেত্রে নীরব বহিষ্কারের কারণ সুস্পষ্টভাবে প্রত্যবেক্ষকের প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে। নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীদের সঙ্গত কারণেই পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিতে হবে। তবে পরবর্তী বিষয়ের পরীক্ষায় সে অসদুপায় অবলম্বন না করলেও তার পরবর্তী সব বিষয়ের সৃজনশীল উত্তরপত্র (কভার পৃষ্ঠার ১ম অংশ না ছিঁড়ে) ও নৈর্ব্যক্তিক উত্তরপত্র প্রত্যেক বিষয় ও পত্রের সঙ্গে নীরব বহিষ্কারের বিষয়, পত্র ও কারণ উল্লেখপূর্বক প্রতিবেদনসহ আলাদা প্যাকেটে কেন্দ্রের উত্তরপত্রের বাক্সে/বস্তায় পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হবে। সম্প্রতি এ পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন। এসএসসি পরীক্ষার ফল ২০২৫

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সিলেটে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

SSC Exzam

আপডেট সময় ১২:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি ২০২৬ সালের জন্য পরীক্ষার কার্যক্রম পরিচালনার নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন এ নীতিমালায় পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরবে বহিষ্কারের বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় এ ব্যবস্থার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। Advertisement সাইলেন্ট এক্সপেল কী? পাবলিক পরীক্ষার সময় কোনো শিক্ষার্থীকে সরাসরি নকল করতে ধরা না পড়লেও, যদি সে পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করে—যেমন কথা বলা, বারবার এদিক-ওদিক তাকানো বা অন্যের উত্তর দেখে লেখা—তাহলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি প্রয়োগ করতে পারেন। এ ব্যবস্থায় পরীক্ষার্থী সঙ্গে সঙ্গে বুঝতে পারেন না যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরে তার পরীক্ষার খাতা বাতিল করে দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা অন্য কোনো কারণে বহিষ্কার অথবা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় প্রথম অংশ না ছিঁড়ে প্রত্যবেক্ষকের প্রতিবেদনসহ বোর্ডের ওয়েবসাইটে প্রদত্ত গোপনীয় ফরমে সঠিকভাবে প্রস্তুত করে বিষয় ও পত্রের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উক্ত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্র আলাদা প্যাকেট করে, প্যাকেটের ওপরে লাল কালি দ্বারা স্পষ্টাক্ষরে রিপোর্টেড লিখে কেন্দ্রের অন্যান্য উত্তরপত্রের বাক্সে/বস্তায় আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। এতে আরও বলা হয়, নীরব বহিষ্কারের ক্ষেত্রে নীরব বহিষ্কারের কারণ সুস্পষ্টভাবে প্রত্যবেক্ষকের প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে। নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীদের সঙ্গত কারণেই পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিতে হবে। তবে পরবর্তী বিষয়ের পরীক্ষায় সে অসদুপায় অবলম্বন না করলেও তার পরবর্তী সব বিষয়ের সৃজনশীল উত্তরপত্র (কভার পৃষ্ঠার ১ম অংশ না ছিঁড়ে) ও নৈর্ব্যক্তিক উত্তরপত্র প্রত্যেক বিষয় ও পত্রের সঙ্গে নীরব বহিষ্কারের বিষয়, পত্র ও কারণ উল্লেখপূর্বক প্রতিবেদনসহ আলাদা প্যাকেটে কেন্দ্রের উত্তরপত্রের বাক্সে/বস্তায় পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হবে। সম্প্রতি এ পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন। এসএসসি পরীক্ষার ফল ২০২৫

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন