ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লোডশেডিং বন্ধ না হলে নেসকো অফিস ঘেরাও, হাতীবান্ধায় মানববন্ধন থেকে হুঁশিয়ারি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় আজ বিকেল ৫টায় বিদ্যুতের চরম ভোগান্তি, ঘন ঘন লোডশেডিং এবং প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হাতীবান্ধা উপজেলায় অসহনীয় বিদ্যুৎ সংকট বিরাজ করছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজানের সময়, নামাজের সময় এবং গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ধর্মপ্রাণ মুসল্লিরা চরম দুর্ভোগে পড়ছেন।
বক্তারা নেসকো কর্তৃপক্ষকে সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে, অবিলম্বে লোডশেডিং বন্ধ করে স্বাভাবিক নিয়মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের অংশ হিসেবে নেসকো অফিস ঘেরাও, রাজপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, প্রিপেইড মিটারের কারণে সাধারণ গ্রাহকরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তাই এই প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল করে পূর্বের মিটার ব্যবস্থা চালু রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করারও দাবি জানান তারা।
এ সময় নেসকো কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘাপলাবাজির তীব্র সমালোচনা করা হয়। বক্তারা অভিযোগ করেন, অনেক গ্রাহক ৪ থেকে ৫ মাস পর্যন্ত বিদ্যুৎ বিল হাতে পাচ্ছেন না, যা গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ও ভোগান্তি সৃষ্টি করছে। এসব সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ফারুক হোসেন, শামসুল আলম বুলেট, কমরেড শওকত হোসেন, আহাম্মেদসহ স্থানীয়,ও সাংবাদিক নজরুল ইসলাম সড় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিদ্যুৎ খাতে চলমান অনিয়ম, হয়রানি ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে জনগণের আন্দোলন আরও বেগবান হবে। সেই আন্দোলনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব নেসকো কর্তৃপক্ষকে বহন করতে হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

লোডশেডিং বন্ধ না হলে নেসকো অফিস ঘেরাও, হাতীবান্ধায় মানববন্ধন থেকে হুঁশিয়ারি

লোডশেডিং বন্ধ না হলে নেসকো অফিস ঘেরাও, হাতীবান্ধায় মানববন্ধন থেকে হুঁশিয়ারি

আপডেট সময় ০৮:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬