ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্বকাপ ভারতেই খেলার প্রস্তাব দেবে আইসিসি, আলোচনায় ভিন্ন দুই ভেন্যু

আলোচনায় টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র মধ্যে ই-মেইল চালাচালি। ক্রিকেট ভক্তরাও তাকিয়ে কী সিদ্ধান্ত আসে, তা দেখার জন্য। এরইমধ্যে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, আইসিসি শিগগিরই সিদ্ধান্ত জানাতে যাচ্ছে।

তারা বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি লিজিস্টিকসহ নানা বিষয়ে জটিলতা থাকায় মানতে পারবে না। বিসিবিকে তাই ভারতেই দুটি ভিন্ন ভেন্যুতে খেলার প্রস্তাব দেবে। এরমধ্যে একটি চেন্নাইতে, অপর ভেন্যু কেরালায়।
যদিও এরইমধ্যে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলে রেখেছেন, তারা আগের অবস্থানেই আছেন। অর্থাৎ, ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তেই বাংলাদেশ অটল।

এদিকে, ভারতে চলমান নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজে আম্পায়ার হিসেবে আছেন বাংলাদেশের শরফুদৌল্লা সৈকত। প্রথম ম্যাচে তিনি মাঠে ছিলেন টিভি আম্পায়ার হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন ইস্যুতে বিসিবির সঙ্গে আলোচনায় সৈকতের বিষয়টি আনতে পারে আইসিসি। বলতে পারে, সৈকত যেখানে পূর্ণ নিরাপদ থেকে ম্যাচ পরিচালনা করতে পেরেছেন, সেখানে বাংলাদেশ দলের নিরাপত্তাও যথাযথভাবে দেওয়া হবে।
এছাড়া বিশ্বকাপে সৈকতের সঙ্গে গাজী সোহেলও ম্যাচ অফিশিয়াল হিসেবে থাকার কথা। যেহেতু সৈকত আছেন ভারতে, গাজীও নিশ্চয়ই আম্পায়ারিং করতে আসতে পারেন, সে ক্ষেত্রে দুই আম্পায়ারের বিষয়টিকেও যুক্তি হিসেবে তুলে ধরতে পারে আইসিসি। ব্যাখ্যা দাঁড় করাতে পারে, দুই বাংলাদেশি নিরাপদ থাকলে ক্রিকেটাররা কেন থাকবে না।

বিসিবি ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে আইসিসিকে চিঠি দিয়েছে এবং সরকারী দিক থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে যেন দল ভারত যাত্রা না করে।

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কোনো কারণ উল্লেখ না করেই মোস্তাফিজুর রহমানকে তাদের দল থেকে রিলিজ করে দেয়। এরআগে কয়েকটি হিন্দুপন্থী সংগঠন মোস্তাফিজকে ভারতে যেতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছিল।

কেকেআর’র রিলিজ করে দেওয়ার প্রতিক্রিয়াও দ্রুত জানায় বাংলাদেশ। আইসিসিকে জানায়, আসছে বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবে না টাইগাররা। মোস্তাফিজকেই যেখানে নিরাপত্তা দিতে পারেনি, সেখানে পুরো টিম, সাপোর্ট স্টাফ এবং সমর্থকদের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানায় বিসিবি। আইসিসিকে পাঠানো ইমেইলে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানানো হয়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

বিশ্বকাপ ভারতেই খেলার প্রস্তাব দেবে আইসিসি, আলোচনায় ভিন্ন দুই ভেন্যু

আপডেট সময় ০১:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

আলোচনায় টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র মধ্যে ই-মেইল চালাচালি। ক্রিকেট ভক্তরাও তাকিয়ে কী সিদ্ধান্ত আসে, তা দেখার জন্য। এরইমধ্যে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, আইসিসি শিগগিরই সিদ্ধান্ত জানাতে যাচ্ছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন