ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নাহিদের ফাইফারে ১১৪ রানেই শেষ পাকিস্তান

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরের মাঠে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন টাইগার বোলাররা। মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

ম্যাচের শুরুতে উইকেট না পেলেও রান আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না পেলেও খুব বেশি রান করতে দেয়নি স্বাগতিক বোলাররা।

শুরুর দিকে নতুন বল হাতে দায়িত্ব পান দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান উইকেট না হারালেও সুবিধা করতে পারেনি।

পরে আক্রমণে এসে দ্রুত ম্যাচের চিত্র পাল্টে দেন নাহিদ রানা। দশম ওভারেই তিনি প্রথম আঘাত হানেন। অফ স্টাম্পের বাইরের বল উঁচুতে তুলে দেন ফারহান। সহজ ক্যাচ নেন আফিফ হোসেন।
আউট হওয়ার আগে ৩৮ বলে চারটি চারে ২৭ রান করেন ফারহান।

এরপর নিজের পরের ওভারেই আরেকটি উইকেট তুলে নেন নাহিদ। বড় শটের চেষ্টা করেন শামিল হোসেন। তবে ব‍্যাটের কানায় লেগে বল উঠে যায় আকাশে। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস।
শামিল করেন ৭ বলে ৪ রান।

নাহিদের ঝড় থামেনি সেখানেই। টানা তৃতীয় ওভারে তিনি ফেরান ওপেনার মাজ সাদকাতকে। অপ্রস্তুত খেলা শট থেকে ক্যাচ তুলে নেন সাইফ হাসান। ২৮ বলে ১৮ রান করেন সাদকাত।

নাহিদের গতিময় বোলিংয়ে এই সময়ে চাপে পড়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। এরমাঝেই দৃষ্টিনন্দন শটে বাউন্ডারি হাঁকান মোহাম্মদ রিজওয়ান। তবে পরের বলেই তাকে প্যাভিলিয়নে পাঠান নাহিদ। অফ স্টাম্পের বাইরের বল তালুবন্দী করে নেন লিটন।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগাকে ফিরিয়ে ম্যাচে নিজের ফাইফার পূর্ণ করেন নাহিদ। দুর্দান্ত ক‍্যাচ নেন তানজিদ হাসান। ৮ বলে সালমান করেন ৫ রান।

নাহিদের পর টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজও পান উইকেটের দেখা। আব্দুল সামাদকে আউট করে প্রথম উইকেটের দেখা পান অধিনায়ক।

পাকিস্তানের শেষ ভরসা হুসাইন তালাতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। প্রথমে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। তাতেই সিদ্ধান্ত বদলে যায়। ১৩ বলে ৪ রান করে বিদায় নেন তালাত। শাহিন শাহ আফ্রিদিকেও এলবিডব্লিউর ফাঁদে ফেরত পাঠান মিরাজ। চার বলে ৪ রান পেয়েছিলেন পাক বোলার।

রানের খাতা খোলার আগে মোহাম্মদ ওয়াসিমকে বিদায় করেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে নাজমুল শান্তকে ক্যাচ উপহার দেন ওয়াসিম।

ফাহিম আশরাফ ও আবরার আহমেদ জুটি পাকিস্তানকে কোনোমতে একশ পার করান। ফাহিম আশা জাগিয়েও হতাশ করেন পাকিস্তানকে। মোস্তাফিজুর রহমানের বলে তাসকিনকে উইকেট দিলে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ফাহিম ৪৭ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন। পাকিস্তান থামে ১১৪ রানে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

নাহিদের ফাইফারে ১১৪ রানেই শেষ পাকিস্তান

আপডেট সময় ০৬:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরের মাঠে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন টাইগার বোলাররা। মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন