ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ডোমারে জোড়াবাড়ী ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেতে ৬জন প্রার্থীর প্রচারনা

নীলফামারীর ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিএনপি’র মনোনয়ন পেতে ৬জন প্রার্থী প্রচারনায় ব্যস্ত সময় পার করছে। আগামী ডিসেম্বর থেকে সপ্তম ধাপে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন পেতে ইতোমধ্যে বিএনপি সহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছেন তারা। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগিয়ে স্যোসাল মিডিয়ায় পোস্ট দিতে দেখা গেছে তাদের। সকাল সন্ধ্যা সাধারণ ভোটাদের সাথে হাটে, বাজারে, পাড়া মহল্লায় গিয়ে দেখা করে আলাপ চারিতায় ব্যস্ত সময় পার করছে প্রর্থীরা। ৬ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মধ্যে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মজির উদ্দিন সরকার, ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটি অন্যতম সদস্য ও সাবেক ছাত্র নেতা আখতারুজ্জামান লিখন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম। ৬জন প্রার্থী তাদের সমর্থকদের সাথে নিয়ে হাট বাজারে এবং চায়ের দোকানে খোশগল্পে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিভিন্ন খেলাধুলা এবং সামাজিক অনুষ্ঠানে ব্যানারে এবং মাইকে তাদের নাম শোনা যাচ্ছে। তারা সকলে আশা করছেন দলের আর্শিবাদ পেলে নিশ্চিত বিজয় ছিনিয়ে আনতে পাবে বলে আশা করেন তারা এবং নির্বাচিত হলে উন্নয়নের আশার বানী নিয়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের। ইউনিয়নের তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীদের সাথে আলাপ কালে তারা জানান, দলথেকে যাকে পছন্দ করে মনোনয়ন দিবে মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এবং ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে তাদের পক্ষে কাজ করবে তারা। এখন জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে, ৬ জন প্রার্থীর মধ্যে কে হতে পারে জোড়াবাড়ী ইউনিয়নের বিএনপি’র কান্ডারী।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন বিধিনিষেধ, লাগবে অনুমতিপত্র

ডোমারে জোড়াবাড়ী ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেতে ৬জন প্রার্থীর প্রচারনা

আপডেট সময় ০৩:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিএনপি’র মনোনয়ন পেতে ৬জন প্রার্থী প্রচারনায় ব্যস্ত সময় পার করছে। আগামী ডিসেম্বর থেকে সপ্তম ধাপে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন পেতে ইতোমধ্যে বিএনপি সহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছেন তারা। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগিয়ে স্যোসাল মিডিয়ায় পোস্ট দিতে দেখা গেছে তাদের। সকাল সন্ধ্যা সাধারণ ভোটাদের সাথে হাটে, বাজারে, পাড়া মহল্লায় গিয়ে দেখা করে আলাপ চারিতায় ব্যস্ত সময় পার করছে প্রর্থীরা। ৬ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মধ্যে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মজির উদ্দিন সরকার, ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটি অন্যতম সদস্য ও সাবেক ছাত্র নেতা আখতারুজ্জামান লিখন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম। ৬জন প্রার্থী তাদের সমর্থকদের সাথে নিয়ে হাট বাজারে এবং চায়ের দোকানে খোশগল্পে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিভিন্ন খেলাধুলা এবং সামাজিক অনুষ্ঠানে ব্যানারে এবং মাইকে তাদের নাম শোনা যাচ্ছে। তারা সকলে আশা করছেন দলের আর্শিবাদ পেলে নিশ্চিত বিজয় ছিনিয়ে আনতে পাবে বলে আশা করেন তারা এবং নির্বাচিত হলে উন্নয়নের আশার বানী নিয়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের। ইউনিয়নের তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীদের সাথে আলাপ কালে তারা জানান, দলথেকে যাকে পছন্দ করে মনোনয়ন দিবে মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এবং ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে তাদের পক্ষে কাজ করবে তারা। এখন জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে, ৬ জন প্রার্থীর মধ্যে কে হতে পারে জোড়াবাড়ী ইউনিয়নের বিএনপি’র কান্ডারী।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন