ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুর কারাগারে

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. মিজানুর রহমানকে (৫৯) কারাগারে পাঠানো হয়েছে। তিনি এ মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেকুর রহমান প্রথম আলোকে বলেন, আজ একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলায় এজহারভুক্ত আসামি ১৩ জন।এদিন আসামি মিজানুর রহমানের পক্ষের আইনজীবী শওকত হোসাইন জামিন চেয়ে শুনানি করতে চাইলে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন।২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবির গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁকে কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার তদন্ত চলমান। আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে যেতে পারেন এবং মামলার তদন্তে বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামি মিজানুর রহমানকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রকল্পের কার্যালয় ও আশপাশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক হামলা–ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনায়ও ভাঙচুর হয়। নিউগিনি প্রকল্পের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লিয়াকত আলী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিও।সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার নেপথ্যের ব্যক্তিরা এখনো ধরা পড়েননি এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ। গতকাল পর্যন্ত থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জনকে গ্রেপ্তার করেছে।মামলার তদন্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ প্রথম আলোকে বলেন, এই মামলায় মোট ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। আগামীকাল প্রথম তিন আসামির রিমান্ড শুনানির দিন ধার্য আছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুর কারাগারে

নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুর কারাগারে

আপডেট সময় ১২:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. মিজানুর রহমানকে (৫৯) কারাগারে পাঠানো হয়েছে। তিনি এ মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেকুর রহমান প্রথম আলোকে বলেন, আজ একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলায় এজহারভুক্ত আসামি ১৩ জন।এদিন আসামি মিজানুর রহমানের পক্ষের আইনজীবী শওকত হোসাইন জামিন চেয়ে শুনানি করতে চাইলে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন।২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবির গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁকে কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার তদন্ত চলমান। আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে যেতে পারেন এবং মামলার তদন্তে বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামি মিজানুর রহমানকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রকল্পের কার্যালয় ও আশপাশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক হামলা–ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনায়ও ভাঙচুর হয়। নিউগিনি প্রকল্পের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লিয়াকত আলী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিও।সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার নেপথ্যের ব্যক্তিরা এখনো ধরা পড়েননি এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ। গতকাল পর্যন্ত থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জনকে গ্রেপ্তার করেছে।মামলার তদন্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ প্রথম আলোকে বলেন, এই মামলায় মোট ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। আগামীকাল প্রথম তিন আসামির রিমান্ড শুনানির দিন ধার্য আছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন