ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মুক্তিযোদ্ধাদের যাচাই করে প্রকৃত তালিকা করার সুপারিশ

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন করার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এই তালিকা করার সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি নিয়ে আলোচনা হয়। সদস্যদের কেউ কেউ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ভুয়া ব্যক্তিকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়, যাঁরা আসলে যুদ্ধ করেননি। আবার অনেক প্রকৃত বীর মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। ২০০৬ সাল পর্যন্ত যে তালিকা ছিল, সেটা বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ–সুবিধা নিয়েও আলোচনা হয়।সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ–সুবিধা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা যাতে তাঁদের প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয় সচেষ্ট থাকার পরামর্শ দেয়। আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আবদুল হান্নান ও রোকেয়া বেগম।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুর কারাগারে

মুক্তিযোদ্ধাদের যাচাই করে প্রকৃত তালিকা করার সুপারিশ

আপডেট সময় ১০:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন করার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এই তালিকা করার সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি নিয়ে আলোচনা হয়। সদস্যদের কেউ কেউ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ভুয়া ব্যক্তিকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়, যাঁরা আসলে যুদ্ধ করেননি। আবার অনেক প্রকৃত বীর মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। ২০০৬ সাল পর্যন্ত যে তালিকা ছিল, সেটা বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ–সুবিধা নিয়েও আলোচনা হয়।সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ–সুবিধা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা যাতে তাঁদের প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয় সচেষ্ট থাকার পরামর্শ দেয়। আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আবদুল হান্নান ও রোকেয়া বেগম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন