ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চট্টগ্রামে একসঙ্গে ৩৫৪ কিশোর আটক, মুচলেকায় মিলল মুক্তি

চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৩৫৪ জন কিশোরকে আটক করে পুলিশ। এর মধ্যে ২৯৩ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।পুলিশ জানায়, জেলার ১৭টি থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে এই কিশোরদের আটক করা হয়। জেলার বিভিন্ন পাড়া–মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত–নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোয় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই–বাছাই করা হয়। আটক কিশোরদের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে অপরাধ–সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।অভিযানে এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়েছে। অর্থাৎ বিশেষ অভিযানে সর্বমোট ৪৪৫ জনকে আটক করা হয়েছে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম অভিযানের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সন্তানেরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে আসছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের ব্রিফ করা হয়। সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখার বিষয়ে বিভিন্নভাবে সচেতন করা হয়।জেলা পুলিশ সুপার আরও বলেন, পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক–ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুর কারাগারে

চট্টগ্রামে একসঙ্গে ৩৫৪ কিশোর আটক, মুচলেকায় মিলল মুক্তি

আপডেট সময় ১১:৪৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৩৫৪ জন কিশোরকে আটক করে পুলিশ। এর মধ্যে ২৯৩ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।পুলিশ জানায়, জেলার ১৭টি থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে এই কিশোরদের আটক করা হয়। জেলার বিভিন্ন পাড়া–মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত–নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোয় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই–বাছাই করা হয়। আটক কিশোরদের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে অপরাধ–সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।অভিযানে এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়েছে। অর্থাৎ বিশেষ অভিযানে সর্বমোট ৪৪৫ জনকে আটক করা হয়েছে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম অভিযানের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সন্তানেরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে আসছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের ব্রিফ করা হয়। সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখার বিষয়ে বিভিন্নভাবে সচেতন করা হয়।জেলা পুলিশ সুপার আরও বলেন, পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক–ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন