ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ঘটনার পূর্বাভাস নিয়ে মুখ খুললেন কাঞ্চন মল্লিক

পাঁচ বছর আগে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিককে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনে জিতে বিধায়কের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেতা।

বিধায়ক পদের মেয়াদ শেষ হবে আগামী মে মাসে। সেদিক থেকে কাঞ্চন এখনো উত্তরপাড়ার তৃণমূলের সংসদ সদস্য। কিন্তু আগামী পাঁচ বছরের জন্য কেন সেই কাঞ্চন মল্লিকের ওপর ভরসা রাখতে পারল না দল?—এমন প্রশ্ন মল্লিক ভক্ত-অনুরাগীদের।

যদিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনা আগেই ছিল। সেই জল্পনায় সিলমোহর পড়ল মঙ্গলবার (১৭ মার্চ)। বিধানসভায় টিকিট পেলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।

অভিনেতার পরিবর্তে এবার উত্তরপাড়া থেকে তৃণমূল টিকিট পেয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, স্থানীয় নেতা কাউন্সিলর ক্ষুব্ধ কাঞ্চনের ওপর। বিরোধীরা কটাক্ষ করেন, বিধায়ককে বিধানসভায় দেখা আর ডুমুরের ফুল দেখার মতো সমান। ঠিক সে কারণেই কি এমন সিদ্ধান্ত নিয়েছে দল?

একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমন প্রশ্ন করলে কাঞ্চন মল্লিক বলেন, আমাকে তো আগেই বলা হয়েছিল। আমি আগেই আভাস পেয়েছিলাম। তা ছাড়া আমার সঙ্গে শীর্ষ নেতৃত্বের কথাও হয়েছে। পুরোপুরি দলীয় সিদ্ধান্ত। পাঁচ বছর বিধায়ক হিসাবে কাজ করেছি। বিধায়ক হিসাবে না থাকলেও দলের কর্মী হিসেবে দিদির পাশে ছিলাম, আছি এবং থাকব।

কাঞ্চনের সঙ্গে দলের যে একটা প্রচ্ছন্ন দূরত্ব তৈরি হয়েছে, সেটি বোঝা গিয়েছিল সাম্প্রতিক অতীতের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায়। দলীয় অনেক কর্মসূচিতেই সেভাবে দেখা যেত না অভিনেতাকে। ঠিক যেমন অভিযোগ ছিল, নিজের কেন্দ্রেই তাকে দেখতে পাওয়া যায় না। যদিও অভিনেতার দাবি, তাকে উত্তরপাড়ায় ‘দেখা যায় না’— এমন কেউ বা কারা প্রচার করতে চাইছেন। তবে আখেরে লাভ হবে না।

বিরোধী নেতাদের অভিযোগ, উত্তরপাড়ার মানুষের সমস্যা সমাধানে গত চার বছরে বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল। বৃষ্টিতে পানি জমার সমস্যা অনেক দিনের।

কাঁঠালবাগান এলাকায় একটা ‘আন্ডারপাস’ বা ‘ওভারব্রিজ’-এর দাবি নিয়ে কোনো উচ্চবাচ্যই নাকি কাঞ্চন করেননি। সব দেখেশুনেই কি দল কাঞ্চনকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিল? উত্তরটা অবশ্য আড়ালেই থেকে গেল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

ঘটনার পূর্বাভাস নিয়ে মুখ খুললেন কাঞ্চন মল্লিক

আপডেট সময় ১০:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

পাঁচ বছর আগে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিককে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনে জিতে বিধায়কের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেতা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন