ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা: মামলায় আটক ১০

লালমনিরহাটের আদিতমারীতে সরকারি কাজে বাঁধা প্রদান ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় দুটি মামলায় জেলা পুলিশ ও আদিতমারী থানা পুলিশ যৌথ অভিযানে এ ঘটনার সাথে জড়িত ১০ জন আসামীকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,রাশেদুল মিয়া (২০),মেহেদি হাসান (২০),জাহিদ হাসান (২২)ফজলুল হক (৪৩),আসাদুজ্জামান (৪৫),আব্দুর রশিদ (৬২),আনন্দ কুমার (২০), উত্তম কুমার (২০),নিলকান্ত (৪০) ও জীবন চন্দ্র বর্মন (২৪)।
গত সোমবার (১৬ জুন) ব্র্যাকের ১ম শ্রেনীর শিক্ষার্থী নন্দিনী রাণী নিখোঁজ হওয়ার পরদিন উপজেলায় ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহ উদ্ধার করেন পুলিশ। সেই সন্দেহে বিধানের বাড়িতে যান স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তারা ওই বাড়ি ভাংচুর করে ভিতরে প্রবেশ করে আত্নগোপনে থাকা বিধানকে আটক করে। তখন ঘটনাস্থলে থাকা পুলিশ বিধানকে নিজেদের হেফাজতে নেয়।এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বিধান চন্দ্র বর্মণের বাড়ীঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।  আসামী  বিধান চন্দ্র বর্মণ (২৫) ও তার বাবা রণজিৎ চন্দ্র বর্মণ (৪৮) কে মঙ্গলবার (১৬ জুন) আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এলকার বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তারা পুলিশের উপর ইট,পাটকেল নিক্ষেপ করে এবং জেলা প্রসাশকসহ আইনশৃংখলা বাহিনীর ৪ টি গাড়ী ভাংচুর করে। এতে  ওসিসহ ৩৭ পুলিশ সদস্য জন আহত হয়। এলাকা একটা রণক্ষেত্রে পরিনত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোরা হয়।
 বৃহস্পতিবার (১৮ জুন) সরকারি কাজে বাঁধা প্রদান গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় অজ্ঞাতনামা প্রায় ১ হাজার ৫০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়। পরে পুলিশ অভিযান নেমে ১০ আসামীকে আটক করে। পরে তাদেরকে শুক্রবার (১৯ জুন) দুপুরে আদালতে প্রেরন করে।পুরো এলাকা এখন গ্রেফতার আতঙ্কে নেমে এসেছে ভীতিকর নীরবতা। অধিকাংশ পুরুষ বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকায় পুরো এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। বর্তমানে এলাকা থমথমে বিরাজ করছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব বলেন, সরকারি কাজে বাঁধা প্রদান গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা সংঘর্ষের ঘটনার সাথে জড়িত ১০ আসামীকে গতকাল শুক্রবার জেলহাজতে প্রেরন করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

সকালে ডিটক্স ওয়াটারের উপকারিতা

আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা: মামলায় আটক ১০

আপডেট সময় ০৫:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬