ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে এবারের বিপিএল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে এক নজিরবিহীন সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন আর মাঠের লড়াই বর্জনের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে বিসিবি।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচের পর সন্ধ্যায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের হাই-ভোল্টেজ ম্যাচটিও পণ্ড হয়ে যায়।
নির্ধারিত সময় পার হলেও কোনো দলের ক্রিকেটার কিংবা অধিনায়ক মাঠে না আসায় বিসিবি স্থগিতের সিদ্ধান্ত নেয়। রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে আসর স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেবে বোর্ড।

পরিস্থিতি সামাল দিতে বিসিবি আজ নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিলেও ক্রিকেটারদের শান্ত করা যায়নি। খেলোয়াড়দের সংগঠন ‘কোয়াব’ বিকেলে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেয়, কেবল কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ‘আইওয়াশ’ করলে চলবে না; নাজমুল ইসলামকে পুরোপুরি বোর্ড পরিচালকের পদ থেকে অপসারিত হতে হবে।
এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো ম্যাচেই অংশ নেবেন না ক্রিকেটাররা।

বিপিএলের মতো একটি বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুটি ম্যাচ এক দিনে পরিত্যক্ত হওয়া এবং পরবর্তীতে পুরো টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ও নজিরবিহীন ঘটনা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

মেসি কি অবসর নিতে চলেছেন? যা বলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে এবারের বিপিএল

আপডেট সময় ০৯:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে এক নজিরবিহীন সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন আর মাঠের লড়াই বর্জনের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে বিসিবি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন