ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

র‌্যাবের অভিযানে ধরা পড়ল কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি

রংপুরে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার।

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

রংপুরের মিঠাপুকুরে নিজ বাড়ী থেকে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ হাসান মিয়া (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। গতকাল ০৮ জুলাই রাতে অভিযান চালিয়ে মিঠাপুকুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভূক্তভোগী ওই কিশোরী তার পরিবারের দেখাশোনা করে। গত ২৭ জুন, ২০২৬ তারিখ রাত ১১.৩০ ঘটিকার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজ বাড়ির বাইরে বের হলে ভুক্তভোগী কিশোরী নিখোঁজ হয়। কিশোরীর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। গত ২৮ জুন, ২০২৬ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার দিকে কিশোরীর নানার বাড়িতে তাকে পাওয়া যায়। পরিবারের জিজ্ঞাসাবাদে ভূক্তভোগী কিশোরী জানায়, সেদিন রাতে বাড়ির বাইরে বের হলে আসামি হাসান মিয়া তার ২/৩ জন সহযোগী নিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। গত ২৮ জুন, ২০২৬ সন্ধ্যা ০৭.০০ টার দিকে আসামি হাসান ভূক্তভোগী কিশোরীকে মিঠাপুকুরের জায়গীরহাট বাসস্ট্যান্ডে রেখে গেলে সে তার নানার বাড়িতে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গত ০৫ জুলাই,২০২৬ তারিখ মিঠাপুকুর থানায় তার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩)। ঘটনার পর থেকেই প্রধান আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, ০৮ জুলাই, ২০২৬ তারিখ রাত ১০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল মিঠাপুকুর থানার গড়েরমাথা এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার কিশোরী অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ হাসান মিয়া (৩০), পিতা- মোঃ আঃ ছালাম ভোলা, সাং-জালালপুর পূর্ব পাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী

র‌্যাবের অভিযানে ধরা পড়ল কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি

আপডেট সময় ০৭:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রংপুরে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন