ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে চমক জাগানো দল কেপ ভার্দের। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর এই ম্যাচ।

গ্রুপ পর্বে টানা তিন জয়ে শতভাগ সাফল্য নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে কোচ লিওনেল স্কালোনি তার শক্তিশালী একাদশেই ফিরতে যাচ্ছেন। তবে লেফট-ব্যাক, সেন্টার-ব্যাক ও সেন্টার-ফরোয়ার্ড এই তিনটি পজিশনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো। তবে তার অনুপস্থিতিতে দারুণ পারফরম্যান্স করা ফাকুন্দো মেদিনাও একাদশে জায়গার দাবিদার। অন্যদিকে, ক্রিশ্চিয়ান রোমেরো পুরোপুরি ফিট না হলে তার পরিবর্তে খেলতে পারেন নিকোলাস ওতামেন্দি।
আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন বলেই ধারণা করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন বিশ্লেষণে আর্জেন্টিনাকে ম্যাচের স্পষ্ট ফেবারিট হিসেবে দেখানো হয়েছে। বিভিন্ন এআই মডেল আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮০ থেকে ৮৫ শতাংশের মধ্যে নির্ধারণ করেছে। অন্যদিকে সুপার কম্পিউটারের বিশ্লেষণে বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮৯.৮২ শতাংশ। সম্ভাব্য স্কোরলাইন হিসেবে ২-০ কিংবা ৩-০ ব্যবধানে আর্জেন্টিনার জয়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনে। অনলাইন স্ট্রিমিংয়ের জন্য সাবস্ক্রিপশন নিয়ে দেখা যাবে মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে।
এছাড়া বিভিন্ন অনলাইন স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অ্যাপেও ম্যাচটি দেখা যেতে পারে। তবে এসব সেবা ব্যবহারের আগে সম্প্রচার স্বত্ব ও বৈধতা নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ম্যাচের লাইভ স্কোর, পরিসংখ্যান ও মিনিটে মিনিটে আপডেট অনুসরণ করা যাবে FotMob-এর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ

আপডেট সময় ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে চমক জাগানো দল কেপ ভার্দের। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর এই ম্যাচ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন