ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’: ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের শুরুটা মোটেই আশানুরূপ হয়নি। গ্রুপ ‘সি’- এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সেলেসাওরা।

মাঠের এই নড়বড়ে পারফরম্যান্সের মধ্যেই এবার মাঠের বাইরে থেকে এলো এক অদ্ভুত ও আতঙ্কের খবর। ব্রাজিলেরই এক নারী ভবিষ্যদ্বক্তা (গণক) দাবি করেছেন, আগামী ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন ভিনগ্রহবাসীরা (এলিয়েন) আক্রমণ করতে পারে, যা ব্রাজিলের বিশ্বকাপ অভিযানকে পুরোপুরি বিপর্যস্ত করে দেবে!

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুসারীদের উদ্দেশে কান্নাভেজা কণ্ঠে ভো বাহিয়ানা নামের ওই নারী গণক বলেন, ‘বন্ধুরা, আমার এটা বলতেই হচ্ছে যে, আমি স্বপ্নে দেখেছি ভিনগ্রহবাসীরা মিয়ামির স্টেডিয়ামে হানা দিয়েছে।
আমি পরিষ্কার দেখেছি, প্রথম যে মহাকাশযানটি এসেছিল, সেটি মাঠ থেকে খেলোয়াড়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে। এমনকি যানটি যখন আকাশের দিকে উঠছিল, তখন আমিও সেটির ভেতরে বন্দি ছিলাম।
এর কিছুক্ষণ পর আরও বিশাল একটি বড় আকৃতির মহাকাশযান আসে এবং স্টেডিয়ামে থাকা হাজার হাজার দর্শককে তুলে নিয়ে যায়। নিজের এই দুঃস্বপ্ন নিয়ে রীতিমতো আতঙ্কিত বাহিয়ানা।

তিনি আরও বলেন, ‘চারিদিকে শুধু মানুষের চিৎকার, কান্না আর হাহাকার দেখেছি আমি। সত্যি বলতে, আমি ভীষণ ভয় পেয়েছি কারণ এই একই স্বপ্ন আমি দ্বিতীয়বারের মতো দেখলাম। আমার মন বলছে, আগামী ২৪ জুন মিয়ামির ওই স্টেডিয়ামে খুব ভয়ানক কিছুই ঘটতে যাচ্ছে।’

উল্লেখ্য, আগামী ২৪ জুন দিনগত রাত ৪টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের।

আগের ম্যাচগুলোতে গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকায়, এই ম্যাচটিতেও স্টেডিয়ামে কানায় কানায় দর্শক পূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে। তবে মাঠের ফুটবলের চেয়ে এখন এই রহস্যময় ও অদ্ভুত ভবিষ্যদ্বাণী নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা বেশি চলছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’: ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

আপডেট সময় ০৬:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

২০২৬ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের শুরুটা মোটেই আশানুরূপ হয়নি। গ্রুপ ‘সি’- এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সেলেসাওরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন